Sports

ফুটবল দুনিয়ায় ইন্দ্রপতন, চলে গেলেন জ্যাক চার্লটন

বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম স্মরণীয় নাম জ্যাক চার্লটন। ইংল্যান্ডের এই বিশ্বকাপজয়ী দলের সদস্য চলে গেলেন।

লন্ডন : ইংল্যান্ড ফুটবল বিশ্বকাপ একবারই ঘরে তুলতে পেরেছে। সেটা ১৯৬৬ সালে। পশ্চিম জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। আর সেই দলের অপরিহার্য সদস্য ছিলেন জ্যাক চার্লটন। যিনি ওই বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে প্রথম ম্যাচ থেকে ফাইনাল, সব ম্যাচেই মাঠে নামেন। তিনি ছিলেন ফুটবলের সর্বকালের অন্যতম সেরা সেন্ট্রাল ডিফেন্ডার। সেই ইংল্যান্ড তথা বিশ্ব ফুটবলের মহাতারকা চলে গেলেন। গত শুক্রবার রাতে মারা যান তিনি।

মৃত্যুকালে চার্লটনের বয়স হয়েছিল ৮৫ বছর। দীর্ঘদিন ধরেই নানা অসুস্থতায় ভুগছিলেন। অবশেষে চলে গেলেন তিনি। তাঁর মৃত্যুর খবরে গোটা ফুটবল দুনিয়ায় শোকের ছায়া। ১৫ বছর বয়সে গ্রাউন্ড স্টাফ হিসাবে ক্লাব ফুটবলের মাঠে প্রবেশ। তারপর গ্রাউন্ড স্টাফ থেকে নিজের ফুটবল প্রতিভার জোরে তিনি চলে আসেন সামনের সারির এক জাতীয় ফুটবলারের স্তরে।

লিডস ইউনাইটেড-এর হয়েই আজীবন ক্লাব ফুটবল খেলেছেন চার্লটন। কখনও ক্লাব ছাড়েননি। ২৩ বছর ধরে টানা ফুটবল খেলেছেন। দেশের হয়ে বিশ্বকাপ ছাড়াও দীর্ঘ সময় খেলেছেন। ইংল্যান্ডের হয়ে তাঁর ৬টি গোল রয়েছে। ১৯৭৩ সালে তিনি ফুটবল থেকে অবসর নিয়েছিলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মকর রাশির রবিবার অক্ষয়তৃতীয়ার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৯ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 18, 2026

কুম্ভ রাশির রবিবার অক্ষয়তৃতীয়ার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৯ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 18, 2026

মীন রাশির রবিবার অক্ষয়তৃতীয়ার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৯ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 18, 2026

হ্রদের জলের তলা থেকে উদ্ধার হল ঘোড়ায় টানা রথ, কাপ ডিশ থেকে মাটির বাসনপত্র

হ্রদ বলা হলেও এটি ছোটখাটো কিছু নয়। বিশাল জলরাশি। জলের গভীর তলদেশ থেকে উদ্ধার হওয়া…

April 18, 2026

দার্জিলিং স্টেশন থেকে ছাড়ল ডেমোক্রেসি এক্সপ্রেস, নতুন ট্রেনে ভোটের কথা

ইউনেস্কো হেরিটেজেও এবার ভোটের হাওয়া। দার্জিলিং থেকে ছাড়ল ডেমোক্রেসি এক্সপ্রেস। অপরূপ হিমালয় দেখতে দেখতে ছড়িয়ে…

April 18, 2026

ভারতীয় বিজ্ঞানীদের বড় সাফল্য, বামন ছায়াপথে লুকিয়ে থাকা ব্ল্যাক হোলের কথা বিশ্বকে জানালেন তাঁরা

আকাশগঙ্গায় ঘুরপাক খাচ্ছে অনেক বামন ছায়াপথ। আর সেখানেই লুকিয়ে আছে কৃষ্ণগহ্বররা। ভারতীয় বিজ্ঞানীরা খুঁজে বার…

April 17, 2026