World

টাইটানিক জাহাজ থেকে বেঁচে ফেরা মহিলার লাইফ জ্যাকেট বিক্রি হল রেকর্ড দামে

টাইটানিক জাহাজের পরিণতি সকলের জানা। তবে সেই জাহাজে থাকা গুটিকয়েক মানুষ রক্ষা পেয়েছিলেন। তাঁদের একজনের শরীরে থাকা রক্ষা সরঞ্জাম বিক্রি হল রেকর্ড দামে।

পৃথিবীতে জলে যত মর্মান্তিক ঘটনা ঘটেছে তার মধ্যে অন্যতম টাইটানিকের ডুবে যাওয়া। এই প্রমোদতরীটি ১৯১২ সালে তার প্রথম যাত্রাতেই হিমশৈলে ধাক্কা খেয়ে ডুবে যায়। যে ঘটনা প্রাণ কেড়ে নিয়েছিল ১ হাজার ৫০০ জনের মত মানুষের।

জাহাজে থাকা কিছু মানুষ সেদিন বেঁচে গিয়েছিলেন। জাহাজটি ডুবতে শুরু করলে প্রথম শ্রেণির যাত্রীদের প্রথমে লাইফ জ্যাকেট পরিয়ে দেওয়া হয়। তারপর তাঁদের জাহাজে থাকা ছোট নৌকায় তুলে দেওয়া হয়। সেই নৌকায় তাঁরা বেঁচে ফেরার সুযোগ পান।

টাইটানিক থেকে যে প্রথম নৌকা ছাড়া হয় সেই নৌকায় ছিলেন সে সময় বছর ২২-এর তরুণী লরা মাবেল ফ্রাঙ্কাটেলি। তিনি ওই নৌকায় থাকা ১২ জনের ১ জন।

যখন ডুবন্ত টাইটানিক থেকে তাঁকে ওই নৌকায় তুলে দেওয়া হয় তখন তাঁকে যে লাইফ জ্যাকেটটি পরিয়ে দেওয়া হয়েছিল সেটাই এবার নিলামে উঠল। টাইটানিকের সেই লাইফ জ্যাকেটটি ব্রিটেনের একটি নিলামে তোলা যখন হয়েছিল তখনও বোঝা যায়নি যে তার দাম এমন এক উচ্চতা ছুঁতে পারবে।

লাইফ জ্যাকেটটির সর্বশেষ দাম ওঠে ৯ লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় যা ৮ কোটি ৩৮ লক্ষ টাকার সমান। এই দামে অবশেষে বিক্রি হয়ে যায় এই দুষ্প্রাপ্য লাইফ জ্যাকেটটি। এই লাইফ জ্যাকেটটি নিলামে নজর কাড়লেও ব্রিটেনের এই নিলাম সংস্থার ওইদিনের নিলামে টাইটানিকেরই অন্য কয়েকটি জিনিসও নিলাম হয়।

News Desk

দেশের সবচেয়ে লম্বা বাস রুট, পুরো পথ অতিক্রম করতে লাগে ৩৭ ঘণ্টা

বাস রুট তো অনেক রয়েছে। কিন্তু সবচেয়ে লম্বা বাস রুট কোনটা এটা তো জানার বিষয়।…

April 21, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 21, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 21, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 21, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 21, 2026

সিংহ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২২ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 21, 2026