World

ইরানে মার্কিন হানা, ৩টি পরমাণুকেন্দ্রে বোমা ফেলার কথা জানালেন ডোনাল্ড ট্রাম্প

ইরান ও ইজরায়েলের মধ্যে চলা লড়াইয়ে ঢুকে পড়ল আমেরিকা। ইরানের ৩টি পরমাণুকেন্দ্রে বোমা নিক্ষেপ করল ট্রাম্প প্রশাসন। পাল্টা ইজরায়েলে আঘাত হানল ইরান।

ইরান ও ইজরায়েলের মধ্যে যে লড়াই চলছিল তাতে ঢুকে পড়ল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি ইরানে আক্রমণ হানবেন কিনা তা ভাবতে এক সপ্তাহ নিয়েছেন। অবশেষে সিদ্ধান্ত নিয়েছেন।

শান্তি না ফিরলে তিনি ইরানে ফের আঘাত হানবেন বলেও হুঁশিয়ার করেছেন ট্রাম্প। ইরানের ৩টি পরমাণুকেন্দ্র ফোরদো, নাতানজ এবং এসফাহান-এ বোমা নিক্ষেপ করে আমেরিকা। ট্রাম্প ইরানকে হুঁশিয়ার করে সাফ জানিয়েছেন হয় দ্রুত শান্তি ফেরাক ইরান। নয়তো আরও আক্রমণের জন্য তৈরি থাকুক।

এখনও অনেক টার্গেটে বোমা নিক্ষেপ করতে পারে আমেরিকা বলেও জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আর তা করতে কয়েক মিনিট লাগবে। ট্রাম্পের এই হুঁশিয়ারির পর ইরান নতুন করে ইজরায়েলের তেল আভিভ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

ট্রাম্প ইরানে আক্রমণ হানার পর ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পের স্বপক্ষে গলা চড়িয়েছেন। ইজরায়েলের মন্ত্রীরাও মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। ইরান অবশ্য দাবি করেছে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে তাদের ওপর আক্রমণ চালিয়েছে আমেরিকা।

ইরানে মার্কিন বোমা নিক্ষেপের পর রাষ্ট্রসংঘ চিন্তা ব্যক্ত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য তাঁর অবস্থানে অনড়। তিনি সাফ জানিয়েছেন, শান্তি না ফেরালে ইরানকে দুঃখজনক পরিণামের জন্য তৈরি থাকতে হবে।

ইরানের ৩টি পরমাণুকেন্দ্রে আক্রমণ চালানোর পর যে চিন্তা ঘুম কেড়ে নিতে পারত সেটা হল তেজস্ক্রিয় বিকিরণের সম্ভাবনা। যদিও ইরানের তরফে জানানো হয়েছে কোনও তেজস্ক্রিয় বিকিরণ হয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026