National

মায়ানমার সীমান্তে নাগা জঙ্গিদের গোপন ডেরা গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা

ভারত-মায়ানমার সীমান্তে নাগা জঙ্গিদের একাধিক শিবির গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা। প্রায় ৩ ঘণ্টার অপারেশনে ভারতীয় সেনার গুলিতে নাগা জঙ্গি সংগঠন এনএসসিএন খাপলিং-এর বেশ কয়েকজন জঙ্গির মৃত্যু হয়েছে বলে ভারতীয় সেনার তরফে দাবি করা হয়েছে। এক বিবৃতিতে ইস্টার্ন কমান্ডের তরফে জানানো হয়েছে, বুধবার ভোর পৌনে পাঁচটা নাগাদ ঘন জঙ্গল ঘেরা এই এলাকায় আচমকাই ভারতীয় সেনাদের লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে জঙ্গিরা। পাল্টা ভারতীয় সেনা গুলি বর্ষণের পাশাপাশি জঙ্গি ডেরা লক্ষ্য করে অপারেশন শুরু করে। ভারতীয় সেনার একটি দল এই অপারেশন চালায়। প্রায় ৩ ঘণ্টা ধরে চলা অপারেশনের শেষে জঙ্গিদের বেশ কয়েকটি শিবির গুঁড়িয়ে দেয় তারা। এই অপারেশনে কোনও ভারতীয় জওয়ানের হতাহতের খবর নেই।

এদিকে ঘটনার পর রটে যায় ভারত মায়ানমার ভূখণ্ডে ঢুকে অপারেশন চালিয়েছে। ২০১৫-তে সত্যিই সেভাবে সার্জিক্যাল স্ট্রাইক চালালেও, এদিন মায়ানমার সীমান্তে ভারতীয় সেনা প্রবেশ করেনি বলে সাফ জানিয়ে দেয় ইস্টার্ন কমান্ড।

News Desk

ধনু রাশির রবিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৬ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 25, 2026

মকর রাশির রবিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৬ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 25, 2026

কুম্ভ রাশির রবিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৬ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 25, 2026

মীন রাশির রবিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৬ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 25, 2026

বর্ষা এবার আগেই পা রাখবে ভারতে, সে সম্ভাবনা উজ্জ্বল, কেরালায় প্রবেশ কবে হতে পারে

দেশের একটা অংশ প্রবল গরম, তাপপ্রবাহে নাজেহাল। ৪৪ ডিগ্রি পার করেছে পারদ। এরমধ্যেই আশার আলো…

April 25, 2026

এই প্রথম এমন এক দ্বীপপুঞ্জে গিয়ে নোঙর করল ভারতীয় নৌ জাহাজ সুদর্শিনী

স্বাধীনতার পর বহু বছর কেটে গেছে। কিন্তু এই দ্বীপপুঞ্জে এর আগে কখনও কোনও ভারতীয় নৌ…

April 24, 2026