বালির নিচ থেকে বেরিয়ে আসা বস্তু, ছবি – সৌজন্যে – ফেসবুক – @VolusiaBeaches
তীব্র ঝড়ের জেরে অনেক সমুদ্রতটই ওলটপালট হয়ে যায়। এতকাল ধরে এ সমুদ্রসৈকতে মানুষ আসেন। ঘুরে বেড়ান। আনন্দ করেন। স্নান করেন। কিন্তু এখানে সোনালি বালির ওপর এ বস্তুটিকে তাঁরা আগে কখনও দেখেননি। দেখা মিলল একটি ঝড়ের ঝাপটায় তছনছ হয়ে যাওয়া সমুদ্রতটে ফিরে।
ঝড়ের জেরে লণ্ডভণ্ড হওয়া সমুদ্রসৈকতে এবার মানুষ ফিরছেন। সেখানে সময় কাটাচ্ছেন। সমুদ্রতটে ফেরার পর তার একটি দিকে কয়েকজন হাঁটতে গিয়েছিলেন।
সেখানেই নজর পড়ে দানবীয় চেহারার রহস্য ঘেরা বস্তুটির দিকে। এতদিন এখানে আসছেন আগে কখনও এটির দেখা মেলেনি। হঠাৎ এল কোথা থেকে? সেটাই বুঝে উঠতে পারছেন না কেউ।
বস্তুটি একটি ৮০ ফুটের প্রধানত কাঠের লম্বা টুকরো। যার গায়ে ধাতব পাত রয়েছে। মনে করা হচ্ছে সেটি বালির তলাতেই ছিল। ফলে চোখে পড়েনি। এখন ঝড়ের দাপটে অনেক জায়গা থেকে বালি সরে গিয়েছে। ফলে এটি এবার দেখা যাচ্ছে।
বস্তুটি কি তা নিশ্চিত করে কেউই বলতে পারছেন না। তবে সাধারণ মানুষের অনেকের মতে, এটি জাহাজের অংশ। আরও নানা মত উঠে এলেও জাহাজের অংশ হিসাবেই বস্তুটিকে তকমা দিচ্ছেন অধিকাংশ মানুষ।
যদিও বিশেষজ্ঞেরা এখনও কিছু জানাতে পারেননি। তাঁরা জিনিসটিকে ভাল করে পরীক্ষা করার পরই বস্তুটি সম্বন্ধে আলোকপাত করতে পারবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ভোলাসিয়ার ডেটোনা সমুদ্রসৈকতে এই রহস্যে ঘেরা বস্তুটির দেখা মিলেছে।
স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…
সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…