Kolkata

আজ মহানবমী, প্রায় শেষলগ্নে বাঙালির প্রাণের উৎসব

মহাষ্টমীর রাতটা পার করলেই মনটা কেমন যেন করে। একটা দিন আর হাতে। রাত পোহালেই বিদায়ের ঘণ্টা। মা ফিরবেন কৈলাসে। আবার একটা বছরের অপেক্ষা। সেটাই তো নিয়ম। তাই মনকে বুঝিয়ে বাঙালি ফের মেতে ওঠে মহানবমীর হুল্লোড়ে গা ভাসাতে। সকাল থেকেই শুরু হয় নবমী পুজো। তারপর হোম, কুমারী পুজো। অষ্টমীর মত না হলেও অনেক প্যান্ডেলেই তাই এদিন সকাল থেকে পাড়া প্রতিবেশিদের ভিড় নজর কেড়েছে। অষ্টমীর দুপুর থেকে শুরু হওয়া অসুর বৃষ্টি টিপটিপ, ঝিরঝির করে পড়েছে রাত পর্যন্ত। কোথাও একটু বেশি তো, কোথাও কম। বৃষ্টির ধাক্কায় শুরুতে একটু তাল কাটলেও সন্ধের পর সেসব উপেক্ষা করে ছাতা মাথায় রাস্তায় বেরিয়েছেন মানুষজন। হারিয়ে দিয়েছেন প্রকৃতির বাধাকে।

নবমীর সকাল থেকেও কার্যত আকাশের মুখ ভার। তবে বৃষ্টিটা ছিলনা। হলেও অবাক হওয়ার কিছু ছিলনা। কারণ আকাশের চেহারা বড় একটা সুবিধের ছিল না। অনেকে আবার চেয়েছেন এমনই থাক। খালি বৃষ্টিটা না হলেই হল। এতে গরমটা কমবে। ঠাকুর দেখতে সুবিধে হবে। সবমিলিয়ে পুজোর আনন্দের শেষ দিনটা চুটিয়ে উপভোগ করতে সকাল থেকেই কোমর বেঁধে তৈরি মহানগরী থেকে জেলা।

২ হাজার বছরের পুরনো পাউরুটি খোঁজ দিল নতুন ঐতিহাসিক তথ্যের

একটা পাউরুটি। যার বয়স ২ হাজার বছর। এ পাউরুটি কেবল এক অনন্য আবিষ্কারই নয়, তা…

April 26, 2026

অ্যান্টার্কটিকার বরফের তলায় হলুদ পদার্থের খোঁজ বুঝিয়ে দিল চিরকাল এখানে বরফ ছিলনা

কুমেরু বা অ্যান্টার্কটিকা কি চিরদিনই এমন পুরু বরফের চাদরে ঢাকা ছিল। প্রশ্ন তুলে দিল এখানে…

April 26, 2026

এখানে বাসে বা গাড়িতে নয়, নদীতে সাঁতার কেটে অফিস থেকে বাড়ি ফেরেন মানুষজন

নারী পুরুষ নির্বিশেষে অফিস থেকে ফেরার জন্য বেছে নেন নদীপথ। তবে সেটা স্টিমার বা নৌকায়…

April 26, 2026

২০ কোটি অমূল্য ঐতিহাসিক তথ্য এখন দেশবাসীর হাতের মুঠোয়, জানালেন প্রধানমন্ত্রী

মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন ২০ কোটি অমূল্য ঐতিহাসিক তথ্য এখন সাধারণ…

April 26, 2026

এ প্রাণির দেহে বইছে নীল রক্ত, শরীরে কাজ করে চলেছে ৩টি হৃদযন্ত্র

প্রাণিজগতে আশ্চর্যের শেষ নেই। এ পৃথিবীতেই রয়েছে এমন এক প্রাণি যার দেহে বইছে লাল নয়,…

April 26, 2026

দেশের একাংশ জুড়ে অসহ্য গরম, ৪৬ ডিগ্রির কাছে পারদ, সতর্কতা জারি করল হাওয়া অফিস

পুড়ছে দেশের একটা বড় অংশ। পারদ তরতর করে চড়ছে। অনেক জায়গায় তাপপ্রবাহ চলছে। ৪৬ ডিগ্রির…

April 26, 2026