State

চারিদিকে ধ্বংসলীলা, উপকূলের চেয়েও বেশি গতিতে ঝড় বইল দমদমে

ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশে প্রবেশের পর ঝড়ের গতি ছিল ১০০ কিলোমিটারের ওপর। আর কলকাতা সংলগ্ন দমদমে উপকূলের চেয়েও বেশি গতিতে ঝড় বয়েছে।

সমুদ্র থেকে ঝড় যখন স্থলভাগে আছড়ে পড়ে তখন তার গতির ধাক্কা সবচেয়ে বেশি সামাল দিতে হয় উপকূলীয় স্থলভাগকে। সেখানে সবচেয়ে বেশি তছনছ হয়। কিন্তু গত রবিবার রাতে রেমাল বাংলাদেশের মোংলা দিয়ে স্থলভাগে প্রবেশ করার পর সেখানে প্রচুর গাছ ভেঙে পড়ে। একাধিক বাঁধ ভেঙে পড়ে। ঝড়ের সঙ্গে ছিল প্রবল বৃষ্টি। বাংলাদেশে আজ দিনভর প্রবল বৃষ্টি হবে।

এদিকে বাংলাদেশে প্রবেশ করার পর রেমালের প্রবল প্রভাব পশ্চিমবঙ্গের ওপর পড়ে। হাওয়া অফিস জানাচ্ছে, উপকূলীয় স্থান সাগরদ্বীপে ৬৩ কিলোমিটার বেগে ঝড় বয়েছে। এছাড়া ক্যানিংয়ে ৭৮ কিলোমিটার, ডায়মন্ডহারবারে ৬৯ কিলোমিটার বেগে ঝড় বয়েছে।

সেখানে দমদমে ঝড়ের গতি ছিল সর্বোচ্চ ৯১ কিলোমিটার প্রতি ঘণ্টা। কলকাতায় ৭৪ কিলোমিটার বেগে ঝড় বয়েছে। ঝড়ের সঙ্গে ছিল প্রবল বৃষ্টি।

টানা বৃষ্টিতে কলকাতা সহ বহু অঞ্চল জলের তলায়। সোমবার সকালে সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেই কাজে বেরিয়ে বাস পেতে দুর্ভোগ পোহাতে হয় মানুষজনকে। জল জমে থাকায় অনেক রুটে অটোও ছিল অমিল। ট্যাক্সি মোটা টাকা হেঁকেছে।

কলকাতায় রবিবার রাতে এক ব্যক্তির জীবনহানি হয়েছে ঝড়বৃষ্টির মাঝে পড়ে। বিবির বাগান এলাকায় তাঁর মাথায় কার্নিশ ভেঙে পড়ে। এদিকে গাছ ভেঙে পড়ে শিয়ালদহ দক্ষিণ শাখায় অনেক রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়। সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।

সোমবার সকালেও কলকাতার আকাশ মেঘে ঢাকা। সঙ্গে বৃষ্টি। বৃষ্টির দাপট কমলেও এদিন সারাদিনই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপাতত বিভিন্ন রাস্তায় জমে থাকা জল নামলে এবং রাস্তায় ভেঙে পড়া গাছ সরানো হলে স্বাভাবিক জনজীবন ফিরে আসতে পারবে।

ঘূর্ণিঝড় রেমাল সোমবার সকালে শক্তি হারিয়েছে। তা এখন সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ফলে এখন ঝোড়ো হাওয়া আর তার সঙ্গে বৃষ্টি ছাড়া রেমাল আর কোনও তাণ্ডব চালাতে পারবেনা।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026