World

১২৩ বছরের রেকর্ড ভেঙে দেওয়া ঠান্ডায় কাঁপছে পুরো শহর

১২৩ বছরে এত নিচে নামেনি পারদ। সেই ঠান্ডা এবার কিন্তু কার্যত মানুষজনের স্বাভাবিক জীবন কেড়ে নিতে বসেছে। এমন ঠান্ডা জীবনে দেখেননি কেউ।

যাঁরা দেখেছিলেন এর কাছাকাছি ঠান্ডা তাঁদের কেউই প্রায় বেঁচে নেই। কারণ সেই ঠান্ডা পড়েছিল ১৮৯৯ সালে। সেই সময় থেকে এই সময়। মাঝে পার হয়ে গেছে একটা শতাব্দী। বদলে গেছে বিশ্ব। কিছুটা বদলে গেছে জলবায়ুও।

১২৩ বছর পার করে যে ঠান্ডা এবার পড়ল তা ১৮৯৯ সালের রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে। যার হাত ধরে মানুষের স্বাভাবিক জীবন থমকে গিয়েছে। এমন ঠান্ডা এর আগে না দেখায় ঠান্ডা সামাল দিয়ে জীবন কাটানোর রাস্তা খুঁজছেন মানুষ।

মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোর রাজধানী শহর ডেনভারে ১৮৯৯ সালে ঠান্ডা রেকর্ড হয়েছিল মাইনাস ২০ ডিগ্রি সেন্টিগ্রেড। তারপর থেকে আর অত নিচে পারদ কখনও নামেনি। এবার কিন্তু নামল।

এবার পারদ ছুঁল মাইনাস ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। ফলে সেখানে এখন ঠান্ডার কামড় শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন সকলকে ঘরে থাকার পরামর্শ দিচ্ছে।

গোটা শহরটাই বরফের চাদরে মোড়া। দৃশ্যমানতা কমেছে। ফলে গাড়ি চলাচলে বিঘ্ন ঘটছে। একটা ধোঁয়াশা তৈরি হয়েছে ঠান্ডায়। বরফ পড়েই চলেছে। রাত দিন সবসময়ই বরফ পড়ছে।

এর মধ্যই আবার ধেয়ে আসছে একটি তুষারঝড়। যা আরও পরিস্থিতি প্রতিকূল করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। আর তা হলে বরফের স্তর আরও পুরু হবে। ৪ থেকে ১০ ইঞ্চি পুরু বরফের চাদরে ঢাকা পড়তে পারে পুরো ডেনভার শহর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026