World

রহস্যঘেরা দ্বীপ, যেখানে ছিল তার ২৮ কিলোমিটার দূরে জলের ওপর দেখা দিল সেটি

একটি দ্বীপ। যা এক জায়গায় স্থির থাকছে না। যেখানে ছিল তার চেয়ে ২৮ কিলোমিটার দূরে সে এবার উঁকি দিল। সাধারণ মানুষকে সতর্ক করল প্রশাসন।

একটি দ্বীপ জলের ওপরে দেখা দিল। যা সেখানে ছিলই না। একটি বিশাল জলাধারে দ্বীপটি দেখা দেওয়ার পর স্থানীয় মানুষের কৌতূহল সীমা ছাড়ায়। সকলেই প্রায় হাজির হন জলের তলা থেকে উঠে আসা দ্বীপটি দেখতে। কিন্তু সে দ্বীপ তো সেখানে ছিলই না। ছিল সেখান থেকে ২৮ কিলোমিটার দূরে। তাহলে সেটি এখানে চলে এল কীভাবে?

বিশেষজ্ঞেরা জানাচ্ছেন দ্বীপটি তৈরিতে প্রচুর কাঠের অবদান রয়েছে। সেসব পচা কাঠ এই দ্বীপটিকে ভাসাতে সাহায্য করছে। দ্বীপটি থেকে দূরে থাকতে বলেছে প্রশাসন। কারণ এ দ্বীপের কোনও স্থিরতা নেই।

যে কোনও সময় সেটি ডুবে যেতে পারে। জলের তলায় চলে যেতে পারে। সরে যেতে পারে। তাই সাধারণ মানুষকে উৎসাহে ওই দ্বীপে নেমে পড়তে মানা করেছে প্রশাসন। যে কোনও দুর্ঘটনা এড়াতেই এই সতর্কবার্তা।

কানাডার প্রদেশ ব্রিটিশ কলম্বিয়ার একটি জলাধারে এই রহস্যময় দ্বীপটি জেগে উঠেছে। দ্বীপটিতে অনেক গাছগাছালিও তৈরি হয়েছে। তবে এমন ভেসে বেড়ানো দ্বীপ বড় একটা দেখা যায়না। জল বাড়লে এটি জলের তলায় হারিয়ে যায়। তারপর যে সে কোথায় ভেসে যায় তা বোঝা মুশকিল।

এমনকি যেখানে এখন দেখা দিয়েছে সেখানেই যে সেটি থাকবে এমনও নয়। সেটি অন্যত্রও ভেসে যেতে পারে। তাই সাধারণ মানুষকে দূর থেকে দেখতে বলা হয়েছে। দ্বীপে পা রাখতে মানা করা হয়েছে।

Show Full Article