ক্যালিফোর্নিয়ায় শুকিয়ে যাওয়া সান গ্যাব্রিয়েল রিজার্ভার, ছবি - আইএএনএস
সেই ১৯৮৪ সালে এমন এক শুকনো জানুয়ারি দেখা গিয়েছিল। তারপর আর নয়। হবেই বা কেমন করে। এই সময়টা তো এখানে বর্ষা। হয় এখানে বৃষ্টি হয়, নতুবা কোথাও কোথাও বরফ পড়ে।
অক্টোবর মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকে। যার হাত ধরে পুরো রাজ্য প্রয়োজনীয় জল পেয়ে যায়। সবুজ উপত্যকা, পাহাড় থেকে মাঠঘাট, মালভূমি, সমুদ্রতট সবই সেজে ওঠে নতুন উন্মাদনায়।
এখানেই রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ সিনেমা শিল্পের পীঠস্থান হলিউড। সেই ক্যালিফোর্নিয়া ৩৮ বছর পর সবচেয়ে শুকনো জানুয়ারি কাটাল।
এখন যা পরিস্থিতি তাতে আগামী ৩ মাসের মধ্যে এখানে বেশ কিছু জায়গায় খরা দেখা দিতে পারে। জলাভাব এতটাই চরমে পৌঁছনোর আশঙ্কা করছেন আবহবিদেরা।
১৮৯৫ সালে একবার ক্যালিফোর্নিয়ায় এমন শুকনো জানুয়ারি দেখা গিয়েছিল। তারপর বহু বছর পর ১৯৮৪ সালে তা দেখা যায়। এবার দেখা গেল ২০২২ সালে।
আবহাওয়া যেভাবে বদলাচ্ছে তাতে পরিস্থিতি ক্রমশ জটিল আকার নেবে বলেই আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। সিয়েরা নেভাডা এই সময় বরফে মুড়ে থাকে। সেখানেও বরফ গলতে শুরু করে দিয়েছে।
ক্যালিফোর্নিয়ার জন্য মার্চ পর্যন্ত যা পূর্বাভাস তাতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। এপ্রিলের পর এমনিতেই সেখানে বৃষ্টি হয়না। ফলে এবার খরা পরিস্থিতি ঠিক কোথায় পৌঁছতে পারে তা এখনও বুঝে উঠতে পারছেন না আবহবিদেরা। তবে পরিস্থিতি যে আদৌ সুখের হবে না তা আগেই জানিয়ে দিয়েছেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…