Entertainment

অভিষেক বচ্চনও করোনা আক্রান্ত

অমিতাভ বচ্চন করোনা আক্রান্ত হওয়ার খবরের ১ ঘণ্টার মধ্যেই জানা গেল তাঁর ছেলেও করোনা আক্রান্ত।

মুম্বই : কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন করোনা আক্রান্ত হওয়ার পর তাঁর নানাবতী হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়াতেই হৈচৈ পড়ে যায়। অমিতাভ নিজেই করোনা সংক্রমিত হওয়ার খবর দেন। আরও রাতে তাঁর ছেলে অভিনেতা অভিষেক বচ্চনও সোশ্যাল মিডিয়ায় জানান তিনিও করোনা আক্রান্ত।

অভিষেক জানান, তিনি ও তাঁর বাবা ২ জনই করোনা পজিটিভ হিসাবে ধরা পড়েছেন। বিষয়টি যেখানে যেখানে জানানোর জানিয়ে দিয়েছেন। ট্যুইট করে অভিষেক জানান, অমিতাভ বচ্চন ও তাঁর হাল্কা উপসর্গ রয়েছে। তিনিও হাসপাতালে ভর্তি হয়েছেন। অস্থির না হয়ে অভিষেক সকলকে শান্ত থাকার পরামর্শ দেন।

অভিষেক বচ্চন এও জানান যে পরিবার ও কর্মচারিদের সকলের পরীক্ষা করাতে বলা হয়েছে। অমিতাভ বচ্চনের করোনা হওয়ার খবরে গোটা দেশজুড়েই শনিবার রাতে হৈচৈ পড়ে যায়। ট্যুইটের বন্যা বয়ে যায়। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দেন। যার মধ্যে অনেক ক্ষেত্রে স্বনামধন্য ব্যক্তিরাও ছিলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ভারতীয় বিজ্ঞানীদের বড় সাফল্য, বামন ছায়াপথে লুকিয়ে থাকা ব্ল্যাক হোলের কথা বিশ্বকে জানালেন তাঁরা

আকাশগঙ্গায় ঘুরপাক খাচ্ছে অনেক বামন ছায়াপথ। আর সেখানেই লুকিয়ে আছে কৃষ্ণগহ্বররা। ভারতীয় বিজ্ঞানীরা খুঁজে বার…

April 17, 2026

বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় একমাত্র ভারতীয় চিত্রতারকা, খুশি আলিয়া ভাট

বিশ্বের ১০০ জন প্রভাবশালীর নাম প্রকাশ করল টাইম ম্যাগাজিন। তালিকায় একমাত্র ভারতীয় চিত্রতারকা হিসাবে জায়গা…

April 17, 2026

ঝোপঝাড় কুঞ্জবনে হাত নয়, প্রাচীন পরম্পরা মেনে রক্ষিত হয় মরুরাজ্যের ওরান জমি

এ এক প্রাচীন পরম্পরা। যুগের পর যুগ ধরে ওরান এলাকার ঝোপঝাড়েও কেউ হাত দিতে পারেননা।…

April 17, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026

বৃষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026

মিথুন রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026