বৃষ্টির মুখ চেয়ে শনিবাসরীয় রাত

শনিবারও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। শুক্রবার রাতের ভাল বৃষ্টির শীতল প্রভাবে রাতটুকু ভাল কাটলেও, শনিবার সকাল থেকে যে কে সেই। প্রবল গরম আর চ্যাটচ্যাটে ঘামের অস্বস্তির চোটে নাজেহাল শহরবাসী। কে বলবে আগের দিন রাতে অমন একটা প্রাণ জুড়নো বৃষ্টিতে ধুয়ে গেছে তিলোত্তমা। আবহাওয়া দফতর জানিয়েছে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের উপস্থিতির জেরে অস্বস্তি বাড়বে। বৃষ্টি হলেই যে অস্বস্তি থেকে রেহাই মিলব‌ে তাও নয়। তবে বৃষ্টি সাময়িক স্বস্তি দেবে বৈকি। অস্বস্তির আবহাওয়ার পাশাপাশি এদিন সকাল থেকেই শহরের আকাশে চলেছে মেঘরোদের লুকোচুরি। ফলে শনিবাসরীয় রাতে একটা মন ভাল করা বৃষ্টির প্রত্যাশায় প্রহর গুনছেন শহরবাসী। এবার ভাল বর্ষার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আর তা যে খুব একটা ভুল খবর নয় তার জানান দিচ্ছে মেঘের আনাগোনা। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ৩-৪ দিনের মধ্যেই আন্দামানে ঢুকে পড়ছে বর্ষা। আর কেরালায় মৌসুমী বায়ুর প্রবেশ করছে ৩০ মে। ফলে রাজ্যে বর্ষা ৮ জুনের আগেই ঢুকে পরতে পারে বলে মনে করছেন আবহবিদেরা।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026