Kolkata

রবির পর সপ্তাহের শুরুতেও কি ভিজবে শহর, কি বলছে আবহাওয়া দফতর

রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। দফায় দফায় বৃষ্টি হচ্ছে। ছুটির দিনের জন্য এই উপভোগ্য বৃষ্টি সোমবার সপ্তাহের প্রথম কর্ম দিবসও কি ভাসাবে। জানাল আবহাওয়া দফতর।

রবিবার ছুটির দিনে বৃষ্টি ভেজা দিন মেজাজে কাটানোর জন্য আদর্শ। অনেকের বাড়িতেই এদিন বৃষ্টি ভেজা সকাল দেখে চিকেন, মটনের মেনু বাতিল করে খিচুড়ির সিদ্ধান্ত হয়ে যায়। সঙ্গে হয় ইলিশ মাছ ভাজা, অথবা লাবড়া, ডিম আর পাঁপড় ভাজা। বৃষ্টি ভেজা এমন দিন ছুটি কাটানোর জন্য যতটা ভাল কর্মময় দিনের জন্য ততটাই অসুবিধার। রবিবার সকাল থেকেই মুখ ভার আকাশের। সঙ্গে চলছে বৃষ্টি।

কিন্তু সোমবারও কি আবহাওয়া এমনই থাকবে? ভিজতে হবে কলকাতা সহ আশপাশের জেলাগুলিকে? পুরো ছবি পরিস্কার করল আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে আবহাওয়া এমনই থাকতে চলেছে। বৃষ্টি ভেজা দিনই থাকবে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টি চলবে মঙ্গলবার পার করে বুধবারও।

তবে বুধবার কমার দিকে থাকবে বৃষ্টি। ওইদিন আকাশ পরিস্কার হয়ে যেতে পারে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী ২ দিনও বৃষ্টি চলবে। তবে তা একটানা নয়, মাঝেমাঝেই বৃষ্টি হবে।

দক্ষিণে যখন এমন অবস্থা তখন হিমালয় লাগোয়া উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি চলবে সামনের সপ্তাহের প্রায় পুরোটা জুড়েই। দক্ষিণের চেয়ে উত্তরের ওই জেলাগুলিতে অনেক বেশি বৃষ্টিপাত হবে। এমনকি কোচবিহারেও ভাল বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

ফলে উত্তর ভাসতে চলেছে। তুলনায় দক্ষিণে কম বৃষ্টি হবে। একটি অক্ষরেখা অবস্থান করায় এই বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে উত্তরাখণ্ড থেকে শুরু করে হিমালয় লাগোয়া উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিতে ভাসবে সিকিমও।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026