Entertainment

বর্ষীয়ান অভিনেত্রী রেখা-র বাংলো সিল করল পুরসভা

বলিউড অভিনেত্রী রেখা-র বাংলোতেও করোনার থাবা। তাঁর বাড়ি সিল করে দিল পুরসভা।

মুম্বই : শহরের বান্দ্রার বর্ধিষ্ণু এলাকা বলে খ্যাত ব্যান্ডস্ট্যান্ড-এ রয়েছে বর্ষীয়ান অভিনেত্রী রেখা-র বাংলো। বাংলোয় সুরক্ষাকর্মীরা নিযুক্ত। সেই সুরক্ষাকর্মীদের একজনের করোনা পজিটিভ ধরা পরার পরই আর ঝুঁকি নেয়নি মুম্বই পুরসভা। বাংলোটি সিল করে দেয় পুরসভা। বাংলোটিকে কন্টেনমেন্ট জোন হিসাবেও চিহ্নিত করা হয়।

সাধারণত রেখার এই বাংলোতে প্রতি শিফটে ২ জন করে সুরক্ষাকর্মী মোতায়েন থাকেন। এঁদেরই ১ জনের করোনা পজিটিভ ধরা পড়ে। তারপরই মুম্বই পুরসভা পদক্ষেপ করে। গোটা বাংলো স্যানিটাইজ করা হয়। এলাকাতেও স্যানিটাইজেশনের কাজ হয়েছে। যে সুরক্ষাকর্মীর করোনা ধরা পড়েছে তাঁকে বান্দ্রা কুরলা কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে।

আমির খান, করণ জোহর, বনি কাপুরের বাড়ির কর্মচারিদের করোনা ধরা পড়েছে আগেই। তাঁরা সেকথা জানিয়েছেন। আমির খান তাঁর পরিবারের সকলের করোনা পরীক্ষা এবং তার ফলের রিপোর্টও জানান সোশ্যাল মিডিয়ায়। এঁদের পর এবার রেখার বাড়ির কর্মচারির দেহেও করোনা থাবা বসাল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ভারতীয় বিজ্ঞানীদের বড় সাফল্য, বামন ছায়াপথে লুকিয়ে থাকা ব্ল্যাক হোলের কথা বিশ্বকে জানালেন তাঁরা

আকাশগঙ্গায় ঘুরপাক খাচ্ছে অনেক বামন ছায়াপথ। আর সেখানেই লুকিয়ে আছে কৃষ্ণগহ্বররা। ভারতীয় বিজ্ঞানীরা খুঁজে বার…

April 17, 2026

বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় একমাত্র ভারতীয় চিত্রতারকা, খুশি আলিয়া ভাট

বিশ্বের ১০০ জন প্রভাবশালীর নাম প্রকাশ করল টাইম ম্যাগাজিন। তালিকায় একমাত্র ভারতীয় চিত্রতারকা হিসাবে জায়গা…

April 17, 2026

ঝোপঝাড় কুঞ্জবনে হাত নয়, প্রাচীন পরম্পরা মেনে রক্ষিত হয় মরুরাজ্যের ওরান জমি

এ এক প্রাচীন পরম্পরা। যুগের পর যুগ ধরে ওরান এলাকার ঝোপঝাড়েও কেউ হাত দিতে পারেননা।…

April 17, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026

বৃষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026

মিথুন রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026