World

মাথা নিচে পা ওপরে অবস্থায় ৪ ঘণ্টা শূন্যে ঝুলতে হল ৮ যাত্রীকে

যখন তাঁরা উঠেছিলেন তখন দুঃস্বপ্নেও তাঁরা ভাবেননি যে এভাবে মাথা নিচে আর পা ওপরে করে ৪ ঘণ্টা আটকে থাকতে হবে।

আর কি তাঁরা এই আনন্দ যাত্রার ঝুঁকি নেবেন? হয়তো না। কারণ এ তাঁদের সারাজীবনের এক আতঙ্কের স্মৃতি উপহার দিয়ে গেল। তাঁদের অবস্থা দেখে অনেকে যাঁরা এই আনন্দে শামিল হবেন বলে ভাবছিলেন তাঁরাও অনেকে পিছু হটলেন।

ঘটনাটি ঘটেছে একটি উৎসবে। যেখানে বহু মানুষ আনন্দ করতে হাজির হয়েছিলেন। উৎসব মানেই তো নানারকম আনন্দে মেতে ওঠা। তাই বেশ কয়েকজন একটি রোলার কোস্টারে উঠে বসেছিলেন।

আর রোলার কোস্টার মানে তো তা নানাভাবে এঁকে বেঁকে শূন্যে ঘুরে যাত্রীদের এক শিহরণ জাগানো আনন্দ উপহার দেয়। তেমনই চলছিল। আচমকাই সেই রোলার কোস্টার যায় থমকে। আর যেখানে থমকে যায় সেখানে যাত্রীরা সকলেই মাথা নিচু অবস্থায় ঝুলছেন।

শূন্যে পা আর মাথা নিচে। এই অবস্থায় ঝুলতে থাকা ছাড়া সেখান থেকে বেরিয়ে আসার কোনও উপায় ছিলনা। ফলে আতঙ্ক বুকে করেই উল্টো হয়ে ঝুলে থাকতে হয় ৮ যাত্রীকে।

নানাভাবে চেষ্টা করেও রোলার কোস্টারটিকে নড়ানো যায়নি। অবশেষে খবর দেওয়া হয় দমকলে। মাটি থেকে অত উঁচুতে ঝুলতে থাকা মানুষজনকে অক্ষত অবস্থায় নামিয়ে আনার জন্য ব্যবহার করা হয় দমকলের বিশেষ ধরনের লম্বা মই। যা অনেক উঁচু বাড়িতে আগুন লাগলে দমকল ব্যবহার করে।

সেই মইতে করে সকলকে ৪ ঘণ্টা ওই অবস্থায় থাকার পর নামিয়ে আনা হয়। সকলের শারীরিক পরীক্ষাও করা হয়। ঘটনাটি ঘটেছে আমেরিকার উইসকনসিন উৎসবে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026