State

বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিতেই মিটল নোয়াপাড়া, উলুবেড়িয়ার ভোটগ্রহণ

সোমবার ভোটগ্রহণ হল নোয়াপাড়া বিধানসভা ও উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে। উপনির্বাচন ঘিরে সকাল থেকেই টুকটাক অশান্তির খবর আসছিল। উলুবেড়িয়ার গঙ্গারামপুরে তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনাও ঘটে। বিজেপির অভিযোগ তৃণমূল তাদের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায়। ছিঁড়ে দেয় দলীয় পতাকা। বেশ কয়েকটি বুথে বিজেপি এজেন্টদের বসতেই দেওয়া হয়নি বলেও অভিযোগ করেছে বিজেপি। যদিও তৃণমূলের তরফে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। বরং বিজেপি কর্মীরাই তাঁদের ওপর হামলা করেছেন বলে পাল্টা দাবি করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের উদয়নারায়ণপুর ও আমতায়ও এদিন ভোটগ্রহণ চলাকালীন বিক্ষিপ্ত কিছু অশান্তির খবর মিলেছে।

অন্যদিকে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বেশ কিছু বুথেও বিরোধী এজেন্ট বসতে দেওয়া হয়নি বলে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এদিন ভোট সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। সোমবার পশ্চিমবঙ্গের ২টি কেন্দ্র বাদে রাজস্থানের ২টি লোকসভা কেন্দ্র আজমের ও আলোয়াড়েও ভোটগ্রহণ হয়। রাজস্থানের মণ্ডলগড় বিধানসভা কেন্দ্রেও এদিন উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026