State

ছাদে বসানো মোবাইল টাওয়ারে ঝুলছে নাবালিকার নিথর দেহ, এলাকায় চাঞ্চল্য

সারা শরীরে একাধিক আঘাতের চিহ্ন। মুখ, ঠোঁট নখের আঁচড়ে ক্ষতবিক্ষত। গলায় লাগানো ফাঁস। গত শুক্রবার থেকে বেপাত্তা হয়ে যাওয়া নাবালিকার নিথর ঝুলন্ত দেহ এই অবস্থাতেই উদ্ধার হল বাড়ির ছাদে লাগানো মোবাইল টাওয়ার থেকে। নাবালিকার এহেন মর্মান্তিক রহস্যমৃত্যুতে শিলিগুড়ির জনতানগর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রজাতন্ত্র দিবসের দিন বিকেল থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না তৃতীয় শ্রেণির ওই ছাত্রীর। চারদিক তন্নতন্ন করে খুঁজেও কোথাও নাবালিকার হদিশ পাননি বাড়ির লোকজন। শেষপর্যন্ত বাড়ির ছাদে খুঁজতে গিয়ে চমকে ওঠেন সকলে। বাড়ির ছাদে বসানো রয়েছে মোবাইল টাওয়ার। সেই মোবাইল টাওয়ার থেকেই ঝুলছে নাবালিকার দেহ। মৃত নাবালিকার পরিবারের দাবি, তাঁদের মেয়েকে শারীরিক নির্যাতন করে খুন করা হয়েছে। এই মর্মে তাঁরা অভিযোগ দায়ের করেছেন থানায়। কে বা কারা ঘটনার সাথে যুক্ত তা পরিস্কার না হলেও পুলিশ তদন্ত শুরু করেছে। এক নাবালিকাকে এমন নৃশংসভাবে খুনের ঘটনার কথা ছড়িয়ে পড়তে চাঞ্চল্য তৈরি হয় গোটা এলাকায়।

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026