পরপর বিস্ফোরণ, উড়ল বাড়ির ছাদ

পরপর বিস্ফোরণে উড়ে গেল বাড়ির ছাদ। ভেঙে পড়ল বাড়ির একাংশ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের খড়গ্রাম এলাকার জেঠিয়া গ্রামে। স্থানীয় সূত্রের খবর, বাড়িটি স্থানীয় পঞ্চায়েত প্রধানের এক আত্মীয়ের। ঘটনার পর থেকেই বাড়ির মালিকের খোঁজ নেই। এদিন সকালে পরপর বিস্ফোরণে আতঙ্ক ছড়ায় গ্রামে। বাড়িটিতে প্রচুর বোমা মজুত ছিল বলেই প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। তাদের অনুমান, বাড়ির শৌচালয়ে বোমাগুলি রাখা ছিল। আরও কোথাও বোমা লুকোনো আছে কিনা তা দেখার জন্য বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

News Desk

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026