স্বামীর সঙ্গে গিয়েছিলেন ঘুগনি বেচতে। রাতে ঘুগনির ভ্যান নিয়ে বাড়ি ফিরছিলেন। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর তিতকুমার গ্রামের অদূরে ফাঁকা রাস্তা। অভিযোগ সেখান দিয়ে ফেরার সময় তাঁদের পথ আটকায় কয়েকজন দুষ্কৃতী। ওই মহিলাকে ধর্ষণের চেষ্টা করে তারা। সকলেই মদ্যপ অবস্থায় ছিল। স্ত্রীকে রক্ষা করতে স্বামী এগিয়ে এলে তাঁকে বেধড়ক মারধর করা হয়। তারপর রক্তাক্ত স্বামীর সামনেই স্ত্রীকে গণধর্ষণ করে তারা। ঘটনার পর স্বামী-স্ত্রী দুজনকেই ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তদন্তে নেমেছে বাসন্তী থানা। মহিলার শারীরিক পরীক্ষাও করা হচ্ছে।
এদিকে এই ঘটনার পর থেকেই গোটা এলাকা জুড়ে চাপা উত্তেজনা রয়েছে। স্থানীয় মহিলাদের অভিযোগ ওই এলাকায় নিয়মিত রাস্তার ধারে মদের আসর বসে। তাঁরা সেখান দিয়ে যাতায়াত করলে নানা কুমন্তব্য করা হয়। এই ঘটনার পর নিজেদের সুরক্ষা নিয়েও আতঙ্কিত সকলে। গ্রামবাসীদের দাবি, পুলিশ কড়া ব্যবস্থা নিক। তাহলেই এখানে দুষ্কৃতী তাণ্ডব বন্ধ হবে।
এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…