State

স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধে অনশনের রাস্তা থেকে সরে আসতে চলেছে মোর্চা

স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের অনুরোধ রেখে আমরণ অনশনের রাস্তা থেকে সরে আসছে গোর্খা জনমুক্তি মোর্চা। মোর্চা সভাপতি বিমল গুরুং এদিন প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আমরণ অনশন প্রত্যাহার করতে যুবা মোর্চাকে অনুরোধ করেছেন তিনি। বিমল গুরুংয়ের অনুরোধ মেনে আগামী ১৫ অগাস্ট বিকেলে অনশন তুলে নিতে চলেছে মোর্চা। তবে পাহাড়ে অনির্দিষ্টকালের বন্‌ধের পথ থেকে এখনই সরছেন না তারা।

স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে গত রবিবার বৈঠক করেন জিজেএম সহ পাহাড়ের ১৩টি দল ও সংগঠনের যৌথ প্রতিনিধিদল। সেখানে তাঁদের সঙ্গে কথা বলার পর আলোচনার পথ খুলতে অনশন ও বন্‌ধের রাস্তা থেকে গোর্খা জনমুক্তি মোর্চাকে সরে আসার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পাহাড়ে স্বাভাবিক জনজীবন ফেরাতেও তাঁদের অনুরোধ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধে সাড়া দিয়ে ২৩ দিনের অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেও অনির্দিষ্টকালের বন্‌ধ বজায় রাখছে মোর্চা।

প্রসঙ্গত সোমবার ৫৯ তম দিনে পা দিয়েছে মোর্চার পাহাড় বন্‌ধ। ২ মাস অতিক্রান্ত হওয়ার পরও থমথমে পাহাড়। গোর্খাল্যান্ডের দাবিতে মোর্চার আন্দোলন চলছে। লাটে উঠেছে সেখানকার পর্যটন ব্যবসা। লাটে উঠেছে হোটেল থেকে বিভিন্ন দোকান। এমনকি হাতে করে ফেরি করেও পর্যটকদের কাছে জিনিসপত্র বেছে এখানে বহু মানুষ দিন গুজরান করেন। তাঁরাও প্রবল সমস্যায় দিন কাটাচ্ছেন। ফলে পাহাড়ের বাসিন্দাদের একাংশের মধ্যে ইতিমধ্যেই বন্‌ধ ঘিরে ক্ষোভ জমতে শুরু করেছে।

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026