State

আলকাতরা ভরা ট্যাঙ্কারের তলায় গাড়ি, মৃত ৭

গাড়ির ওপর আলকাতরা ভরা ট্যাঙ্কার উল্টে মৃত্যু হল ৭ জনের। যারমধ্যে ২ শিশু ও ২ মহিলা রয়েছেন। বুধবার সকাল ৯টা নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমানের রথতলার কাছে হাইওয়ের ওপর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি আলকাতরা ভরা ট্যাঙ্কারটিকে বাঁ দিক দিয়ে ওভারটেক করার চেষ্টা করছিল। গাড়িটিকে বাঁ দিক দিয়ে ওভারটেক করতে দেখে জায়গা দেওয়ার চেষ্টা করে ট্যাঙ্কারটি। আর সেই জায়গা দিতে গিয়েই বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারটি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় গাড়ির ওপর। গাড়িটি আলকাতরা ভরা ট্যাঙ্কারের তলায় চাপা পড়ে যায়। চাপা পড়া গাড়ি থেকে ভেসে আসে শিশুকণ্ঠের চিৎকার। বাঁচানোর আর্তি। স্থানীয় লোকজন ছুটে আসেন। ক্রেন এনে দ্রুত ট্যাঙ্কারটিকে সরানোর চেষ্টা করতে গেলে গরম আলকাতরা গিয়ে পড়ে গাড়িতে। প্রায় ঘণ্টা দেড়েক পর ট্যাঙ্কারটিকে সরানো সম্ভব হয়। গাড়ির ভিতর থেকে ২ শিশু সহ ৭ জনের দেহ বার করে হাসপাতালে পাঠানো হয়। তবে পুলিশ সূত্রের খবর, হাসপাতালে পাঠানোই সার। কারণ ততক্ষণে সকলেরই মৃত্যু হয়েছে। এদিকে এই দুর্ঘটনার জেরে ওই রাস্তায় ২ ঘণ্টা ‌যানচলাচল বন্ধ থাকে। পরে ‌যানচলাচল ফের শুরু হলেও অবস্থা স্বাভাবিক হতে দুপুর গড়িয়ে যায়।

 

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026