প্রতীকী ছবি
তাঁদের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছিল অনেকদিনই। কোনওভাবেই বনিবনা হচ্ছিলনা। ফলে সাংসারিক অশান্তি লেগেই থাকত। স্বামীর সঙ্গে নিত্যদিনের অশান্তিতে অতিষ্ঠ হয়ে ২ মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে গিয়েছিলেন বছর ২৫-এর ওই যুবতী। কিন্তু সেখানেও তাঁর পিছু ছাড়েনি অশান্তি। অভিযোগ পেশায় চা বিক্রেতা স্বামী দীনেশ মান্না ওই যুবতীর বাপের বাড়িতেও হানা দেয়। গত শুক্রবার বছর ২৮-এর দীনেশ পূর্ব মেদিনীপুরের টালা গ্রামে তার শ্বশুরবাড়িতে হাজির হয়। তারপর অ্যাসিড ছুঁড়ে মারে স্ত্রী ও ২ মেয়ের দিকে। আর্তনাদ করে ওঠে ৩ জন। জ্বলে যায় দেহের বেশ কিছুটা অংশ।
ঘটনার পর দ্রুত অ্যাসিড আক্রান্ত ওই মহিলা ও তাঁর ২ নাবালিকা কন্যাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের চিকিৎসা চলছে। অভিযোগের ভিত্তিতে দীনেশ মান্নাকে গ্রেফতার করেছে পুলিশ।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…