চতুর্থীর দিন সকাল ১০টা। পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষীরা তখন সকলেই প্রস্তুত। ঠিক সেই সময়েই নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালান এক নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তী। বছর ৪০-এর শুভব্রতবাবু নিজের মাথায় গুলি করেন। রক্তাক্ত অবস্থায় তখনই তাঁকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা শুরু হয়। তবে অবস্থা আশঙ্কাজনক।
কিন্তু কেন নিজেকে গুলি? পুজোর আগে ছুটিতে যাওয়ার কথা ছিল তাঁর। পরিবারের সঙ্গে আনন্দে কাটানোর সুযোগ ছিল। যেটুকু জানা গিয়েছে, তাতে বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদ পেয়ে বসেছিল শুভব্রতবাবুকে। কারও সঙ্গে খুব একটা কথা বলতেননা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…
ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…
পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…
অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…