State

নিম্নমানের সাইকেল বিতরণের অভিযোগ, জাতীয় সড়ক অবরোধ ছাত্রীদের

সবুজসাথী প্রকল্পে নিম্নমানের সাইকেল দেওয়ার অভিযোগে জাতীয় সড়ক অবরোধ করল একদল ছাত্রী। শুক্রবার স্কুলের পক্ষ থেকে সাইকেল বিলি হওয়ার পরই সাইকেলগুলিতে বিভিন্ন অসুবিধা দেখে ক্ষোভে ফেটে পড়ে বীরভূমের মল্লারপুরের তেকেড্ডা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা।

শুক্রবার তেকেড্ডা উচ্চ বিদ্যালয়ে সবুজসাথী প্রকল্পের সাইকেল দেওয়া হয়। অভিযোগ, সেই সাইকেলগুলির কোনওটার বেল নেই, কোনওটার চেন নেই অথবা ফাটা টায়ার। এইসব দেখে ক্ষোভে ফেটে পড়ে ছাত্রীরা। আম্ভা মোড়ে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তারা। এরপর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ফোনে কথা হয় স্থানীয় বিডিও-র সাথে। তিনি সাইকেলগুলি বদলে দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় ছাত্রীরা। ভাঙা সাইকেলগুলি স্কুলেই ফেরত দিয়ে যায় তারা।

Shaoni Dutta

ধনু রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মকর রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

কুম্ভ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মীন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 2, 2026

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026