চিলেকোঠার ঘরে খেলছিল ছেলেটি। নাম শুভজিৎ জানা। পড়ে অষ্টম শ্রেণিতে। খেলতে দুপুরে গিয়েছিল ছাদে। সেখানেই রয়েছে একটি চিলেকোঠার ঘর। দুপুরে খেলতে গিয়ে বিকেল পর্যন্ত ছেলে না নামায় মা দেখতে যান এতক্ষণ সেখানে কী করছে সে? ডাকেও সাড়া দিচ্ছে না কেন?
জানা গেছে, ছাদে উঠে মায়েরই নজরে পড়ে সেই মর্মান্তিক দৃশ্য। চিলেকোঠার ঘরে কাপড়ের ফাঁসে ঝুলছে অষ্টম শ্রেণির ওই ছাত্রের দেহ। কীভাবে তার মৃত্যু হল তা এখনও ধোঁয়াশায়। এটা আত্মহত্যা কিনা খতিয়ে দেখছে পুলিশ। খুনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। এটাও দেখা হচ্ছে যে খেলতে গিয়ে কোনওভাবে তার গলায় ফাঁস লেগে দুর্ঘটনা ঘটেছে কিনা? বছর ১৪-র ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ ডানকুনির জানা পরিবার। চোখের জল বাধ মানছে না কারও। শোকাহত প্রতিবেশিরাও।
কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…
সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…