State

রাজ্য জুড়ে চলছে পঞ্চায়েত নির্বাচন, শুরুতেই বিক্ষিপ্ত অশান্তি

রাজ্যের ২০ জেলায় সকাল থেকে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। ত্রিস্তর পঞ্চায়েতে এদিন ভোট হচ্ছে গ্রাম পঞ্চায়েতের ৩১ হাজার ৭৮৯টি আসনে। পঞ্চায়েত সমিতির ৬ হাজার ১১৯টি আসনে। জেলা পরিষদের ৬২১টি আসনে। মোট বুথের সংখ্যা ৪৬ হাজার ৭০৫টি। নিরাপত্তায় প্রতি বুথ পিছু রয়েছেন ১ জন করে সশস্ত্র পুলিশ ও ১ জন করে লাঠিধারী পুলিশ। ভোট শান্তিপূর্ণ করতে অন্য রাজ্য থেকে প্রায় ১ হাজার ৮০০ পুলিশ নিয়ে আসা হয়েছে। এদিন সকাল থেকেই উত্তেজনা প্রবণ এলাকাগুলিতে চলেছে রুট মার্চ। পুরো অবস্থার দিকে নজর রাখছে রাজ্য নির্বাচন কমিশন।

এদিন সকাল ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। অনেক জায়গাতেই দেখা গেছে বুথের দরজা খোলার আগে থেকেই লম্বা লাইন। উত্তরবঙ্গে বৃষ্টির জন্য ভোটগ্রহণ কিছুটা ধীরে শুরু হয়। ভোট শুরু হতেই ভাঙড়, বাগদা, দিনহাটা, কেশপুর সহ বেশ কিছু জায়গা থেকে অশান্তির খবর এসেছে। তবে সর্বত্রই পুলিশ খুব দ্রুত অবস্থা নিয়ন্ত্রণের চেষ্টা করেছে।

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026