State

শিশু হত্যায় অভিযুক্তের বাড়িতে আগুন, ফাঁসির দাবিতে পথ অবরোধ

বুধবার ভোরে মহানন্দার পাড় থেকে উদ্ধার হয় ৪ বছরের শিশুকন্যার দেহ। তার মুখে আঘাতের চিহ্ন ছিল। গত সোমবার সন্ধে থেকে নিখোঁজ ছিল শিশুটি। রাতভর তন্নতন্ন করে খুঁজেও শিশুটির হদিশ পায়নি গোটা গ্রাম। পরিবারের অভি‌যোগক্রমে গত মঙ্গলবার স্থানীয় যুবক বিকি শেখকে গ্রেফতার করে পুলিশ। যদিও তখনও শিশুটি কোথায় তা জানতে পারা যায়নি। অবশেষে বুধবার ভোরে নদীর ধার থেকে তার দেহ উদ্ধার হয়।

এদিন দেহ উদ্ধারের পরই গোটা গ্রাম ক্ষোভে ফেটে পড়ে। গ্রামবাসীরা অভিযুক্ত বিকি শেখের বাড়িতে ভাঙচুর চালান। পরে বাড়িতে আগুন ধরিয়ে দেন তাঁরা। মালদহের ইংরেজবাজার থানার নিমসরাইয়ের বাসিন্দারা দোষীদের ফাঁসির দাবিতে মালদহ-পুখুরিয়া রাজ্য সড়ক অবরোধ শুরু করেন। গোটা গ্রাম এই ঘটনায় ফুঁসছে। মৃত শিশুর পরিবারের দাবি, শিশুটির বাবার সঙ্গে ঝগড়ার জেরেই নেশায় আসক্ত বিকি শেখ এই ঘটনা ঘটিয়েছে। তাকে আরও কয়েকজন এ কাজে সাহায্য করেছে বলেও অভিযোগ। একটি শিশুকে নৃশংসভাবে হত্যায় অভিযুক্তদের কাউকে তাঁরা এ গ্রামে থাকতে দেবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছে ক্ষোভে ফুঁসতে থাকা গ্রামবাসীরা।

News Desk

ভারতীয় বিজ্ঞানীদের বড় সাফল্য, বামন ছায়াপথে লুকিয়ে থাকা ব্ল্যাক হোলের কথা বিশ্বকে জানালেন তাঁরা

আকাশগঙ্গায় ঘুরপাক খাচ্ছে অনেক বামন ছায়াপথ। আর সেখানেই লুকিয়ে আছে কৃষ্ণগহ্বররা। ভারতীয় বিজ্ঞানীরা খুঁজে বার…

April 17, 2026

বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় একমাত্র ভারতীয় চিত্রতারকা, খুশি আলিয়া ভাট

বিশ্বের ১০০ জন প্রভাবশালীর নাম প্রকাশ করল টাইম ম্যাগাজিন। তালিকায় একমাত্র ভারতীয় চিত্রতারকা হিসাবে জায়গা…

April 17, 2026

ঝোপঝাড় কুঞ্জবনে হাত নয়, প্রাচীন পরম্পরা মেনে রক্ষিত হয় মরুরাজ্যের ওরান জমি

এ এক প্রাচীন পরম্পরা। যুগের পর যুগ ধরে ওরান এলাকার ঝোপঝাড়েও কেউ হাত দিতে পারেননা।…

April 17, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026

বৃষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026

মিথুন রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026