State

বিষাক্ত সাপের ছোবলে মৃত অভিনেত্রী

বিষাক্ত সাপ নিয়ে অভিনয় করতে গিয়ে সেই সাপের ছোবলেই মৃত্যু হল এক অভিনেত্রীর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাসনাবাদের বরুণহাটে। এখানেই এক ব্যক্তির বাড়িতে চলছিল মনসামঙ্গল যাত্রাপালা। অভিনয় করছিলেন কালিদাসী মণ্ডল নামে এক অভিনেত্রী। এই বাড়িতে প্রতিবছরই এই পালা হয়। প্রতিবারই ব্যবহার হয় প্লাস্টিকের সাপ। স্থানীয় সূত্রের খবর, এবারই প্রথম ওঝাকে দিয়ে নিয়ে আসা হয় বিষধর সাপ। পালাটি আরও বেশি করে দর্শকদের সামনে ফুটিয়ে তুলতে জ্যান্ত সাপ পালা চলাকালীন তুলে দেওয়া হয় অভিনেত্রীর হাতে। অভিনয় চলতে থাকে। অভিনেত্রীর হাতে নড়তে থাকে সাপ। তারপর অভিনয় চলাকালীনই একসময়ে সাপটি ছোবল মারে কালিদাসী মণ্ডলকে। মঞ্চেই লুটিয়ে পড়েন তিনি। ক্রমশ নিস্তেজ হতে থাকে শরীর। হৈ হৈ করে ছুটে আসেন সকলে।

যে ওঝাকে দিয়ে সাপ আনানো হয়েছিল, সেই ওঝাকে দিয়েই এবার ঝাড়ফুঁক শুরু হয় নেতিয়ে পড়া কালিদাসী মণ্ডলের। এভাবে কয়েক ঘণ্টা চলে। ততক্ষণে বিষ অভিনেত্রী সারা দেহে ছড়িয়ে পড়েছে। শেষ পর্যন্ত ওঝায় কাজ না হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। সর্প দংশনের পরই হাসপাতালে নিয়ে এলে কালিদাসী মণ্ডলকে বাঁচান যেত বলে দাবি করেছেন তাঁরা। কিন্তু তখন আর কিছুই করার নেই। অন্ধ কুসংস্কার ততক্ষণে কেড়ে নিয়েছে অভিনেত্রী কালিদাসী মণ্ডলের প্রাণ। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

News Desk

ভারতীয় বিজ্ঞানীদের বড় সাফল্য, বামন ছায়াপথে লুকিয়ে থাকা ব্ল্যাক হোলের কথা বিশ্বকে জানালেন তাঁরা

আকাশগঙ্গায় ঘুরপাক খাচ্ছে অনেক বামন ছায়াপথ। আর সেখানেই লুকিয়ে আছে কৃষ্ণগহ্বররা। ভারতীয় বিজ্ঞানীরা খুঁজে বার…

April 17, 2026

বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় একমাত্র ভারতীয় চিত্রতারকা, খুশি আলিয়া ভাট

বিশ্বের ১০০ জন প্রভাবশালীর নাম প্রকাশ করল টাইম ম্যাগাজিন। তালিকায় একমাত্র ভারতীয় চিত্রতারকা হিসাবে জায়গা…

April 17, 2026

ঝোপঝাড় কুঞ্জবনে হাত নয়, প্রাচীন পরম্পরা মেনে রক্ষিত হয় মরুরাজ্যের ওরান জমি

এ এক প্রাচীন পরম্পরা। যুগের পর যুগ ধরে ওরান এলাকার ঝোপঝাড়েও কেউ হাত দিতে পারেননা।…

April 17, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026

বৃষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026

মিথুন রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026