Kolkata

হাসির আলো, চা সুন্দরী, কর্মসাথী, ১১টি প্রকল্প ঘোষণা অর্থমন্ত্রীর

রাজ্য বাজেটে এবার বেশ কিছু নতুন প্রকল্প ঘোষণা করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। দরিদ্রদের জন্য বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবার জন্য চালু হচ্ছে ‘হাসির আলো’ প্রকল্প। বরাদ্দ ২০০ কোটি টাকা। চা বাগানের গৃহহীন শ্রমিকদের মাথার ওপর ছাদ দিতে ‘চা সুন্দরী’ প্রকল্প। বরাদ্দ ৫০০ কোটি। বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান দিতে ২ লক্ষ টাকা পর্যন্ত সরল সুদে ঋণ দেওয়া হবে। আগামী ১ বছর এই ব্যবস্থায় সমবায় ব্যাঙ্ক থেকে ঋণদান করা হবে। এদিন অর্থমন্ত্রী স্বনিযুক্তির লক্ষ্যে ঋণদানের কথা বলার পাশাপাশি দাবি করেন রাজ্যে ৪০ শতাংশ বেকারত্ব হ্রাস পেয়েছে।

তফশিলি জাতি ও উপজাতিদের বয়স্কদের জন্য মাসে ১ হাজার টাকা করে ভাতা চালু করছে সরকার। রাজ্যে ৩টি নতুন বিশ্ববিদ্যালয়ও গড়া হবে বলে জানানো হয়েছে। তৈরি হবে ৩টি অ্যাকাডেমিও। এই অ্যাকাডেমিগুলিতে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের তালিম দেওয়া হবে। তাঁদের প্রস্তুত করা হবে। কলকাতা, শিলিগুড়ি ও দুর্গাপুরে ৩টি এমন অ্যাকাডেমি তৈরি হবে। এদিকে পড়ে থাকা মামলার নিষ্পত্তিতে ফাস্ট ট্র্যাক কোর্টের প্রস্তাব রয়েছে বাজেটে।

আগামী ৩ বছরে ১০০টি এমএসএমই পার্ক তৈরির প্রস্তাবও রয়েছে বাজেটে। রাজ্যে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের প্রসারের লক্ষ্যে রাজ্য এই পার্ক তৈরি করলে অনেক নতুন উদ্যোগী উপকৃত হবেন। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য বাংলাশ্রী প্রকল্পেরও ঘোষণা করেন অর্থমন্ত্রী। এদিন অর্থমন্ত্রী বাজেট শেষ করেন মুখ্যমন্ত্রীর লেখা একটি কবিতা দিয়ে। এদিন বিধানসভায় ২০২০-২১ সালের বাজেট পেশ করতে গিয়ে কেন্দ্রের বঞ্চনার অভিযোগও করেন অর্থমন্ত্রী।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026