পশ্চিমবঙ্গে ২ দফায় ভোট, ভোটগ্রহণের দিন, কবে গণনা, জানালেন মুখ্য নির্বাচন কমিশনার
পশ্চিমবঙ্গে এবার ২ দফায় শেষ হবে বিধানসভা নির্বাচন। কবে কবে ভোট তা জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার। এপ্রিলেই ২ দিনে ভোট।
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বেশ কয়েক দফা দেখে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন এ রাজ্যের মানুষ। এবার তা হল না। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এদিন ৫ রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা করেন। সেখানে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের কথা ঘোষণা করতে গিয়ে তিনি জানিয়ে দেন ২ দফায় হবে ভোটগ্রহণ।
এ রাজ্যে মোট আসন সংখ্যা ২৯৪টি। প্রথম দফায় ১৫২টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল। দ্বিতীয় দফায় ভোট হবে ২৯ এপ্রিল। দ্বিতীয় ও শেষ দফায় ১৪২টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ভোট গণনা হবে ৪ মে।
এদিন ৫ রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা করেন জ্ঞানেশ কুমার। পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, কেরালা, পুদুচেরি ও তামিলনাড়ুতে ভোট হবে। অসমে ১ দফায় হবে ভোট। ৯ এপ্রিল হবে ভোটগ্রহণ। কেরালাতেও ওই একই দিনে ভোটগ্রহণ করা হবে। অর্থাৎ ৯ এপ্রিল কেরালাতেও ভোট। পুদুচেরিতেও একই দিনে ভোট। ভোটগ্রহণ ৯ এপ্রিল।
তামিলনাড়ুতেও ১ দফাতেই ভোটগ্রহণ পর্ব শেষ করা হচ্ছে। তামিলনাড়ুতে ভোট হবে ২৩ এপ্রিল। অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটগ্রহণের দিন। অর্থাৎ ৫ রাজ্যের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গেই ২ দফায় ভোটগ্রহণ হবে।
ভোটগ্রহণের দিন আলাদা হলেও ভোট গণনা একইদিনে হবে। ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা হবে ৪ মে। ফলে একইদিনে ৫ রাজ্যের শাসনভার আগামী ৫ বছর কার হাতে থাকবে তা পরিস্কার হয়ে যাবে।













