ভোটের আগে জোরদার তল্লাশি

ভোটের আগের দিন শহর জুড়ে ইঞ্চি ইঞ্চি তল্লাশি চালাল পুলিশ ও যৌথ বাহিনী। রাস্তায় গাড়ি থামিয়ে তল্লাশির সঙ্গে সঙ্গে বিভিন্ন ক্লাবেও তল্লাশি চালায় তারা। তল্লাশি চলাকালীন নিউ আলিপুর থেকে এদিন কয়েকটি বোমাও উদ্ধার হয়। একটি বাড়িতে লোকানো ছিল বোমাগুলি। এদিকে অবাঙালি ভোটারদের তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভয় দেখাচ্ছে বলে এদিন নির্বাচন কমিশনে অভিযোগ জানায় বিজেপি। তাঁদের অভিযোগ, ভবানীপুর এলাকার বেশ কয়েকটি আবাসনে গিয়ে তৃণমূল ভোট দিতে না বার হওয়ার কথা জানিয়ে এসেছে। ভোটের দিন বাড়ি থেকে বার না হওয়ার জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাইক বাহিনী নিয়ে এলাকা দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে হরিদেবপুর থেকেও। এই অভিযোগ নিয়ে এদিন কমিশনের দ্বারস্থ হন বেহালা পূর্বের নির্দল প্রার্থী অম্বিকেশ মহাপাত্র। সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়।

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026