সাইকেল, জুতো দেওয়া হয়ে গিয়েছে। এবার প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের জন্য দোলনা দিতে চলেছে রাজ্য সরকার। সোমবার বিধানসভায় একথা ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দ্রুত প্রাথমিক স্কুলগুলিতে দোলনা দেওয়ার উদ্যোগ নিতে চলেছে সরকার। শুধু দোলনাই নয়, দেওয়া হবে নানা রকম খেলার সরঞ্জামও। দীর্ঘদিন ধরেই শিশুদের খেলায় অন্যতম সাথী দোলনা। আদি অনন্ত কালের এই খেলার সাথীকে এবার শিশুদের বিকাশ ও মনোরঞ্জনের কাজে লাগাতে চাইছে রাজ্য সরকার। তবে দোলনা কিভাবে রাখা হবে বা কটা করে দোলনা স্কুল পিছু ধার্য হবে তা এখনও পরিস্কার নয়। রাজ্য সরকারে এই দোলনা সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সব মহলই।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…