Kolkata

রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারে কলকাতায় মীরা

সামনেই রাষ্ট্রপতি নির্বাচন। তারই প্রচারে এখন বিভিন্ন রাজ্যে সফর করছেন কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী দলের রাষ্ট্রপতি পদপ্রার্থী মীরা কুমার। এদিন সেই প্রচারেই কলকাতায় হাজির হন তিনি। যান বিধানসভায়। কথা বলেন বিধানসভায় শাসক ও বিরোধী দলের বিধায়কদের সঙ্গে। মীরা কুমারের সঙ্গে সবসময়ে ছিলেন কংগ্রেস বিধায়কেরা। ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, বিধানসভায় বিরোধী দলনেতা আবদুল মান্নান সহ অন্যান্য নেতারা। এদিন বাম বিধায়কদের সঙ্গে প্রথমে দেখা করেন মীরা কুমার। পরে দেখা করেন তৃণমূল বিধায়কদের সঙ্গেও। বেশ কিছুক্ষণ অধ্যক্ষের ঘরেও কাটান। ঘরোয়াভাবে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গের মাটিকে সংগ্রামীদের মাটি বলে ব্যাখ্যা করেন। যেখান থেকে তিনি শক্তি পান। তিনি সকলকে মনের কথা শুনে, দেশের সামগ্রিক স্বার্থে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রয়োগের আহ্বান জানান। দেশের সামগ্রিক অখণ্ডতা বজায় রাখার কথাও মাথায় রাখার আবেদন জানান তিনি। প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচনে মীরা কুমারকে ভোটদানের কথা ইতিমধ্যেই পরিস্কার করে দিয়েছেন তৃণমূল ও বাম বিধায়কেরা।

 

News Desk

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026