ফাইল : গ্রীষ্মের পাকিস্তান, ছবি - আইএএনএস
জলবায়ু পরিবর্তন ক্রমশ খারাপ অবস্থায় পৌঁছচ্ছে। জীবাশ্ম জ্বালানির দহন দ্রুত বদলে দিচ্ছে আবহাওয়ার গতিপ্রকৃতি। ঝড়, বৃষ্টি, গরম, তুষারপাত, তুষারঝড় এবং এমন সব প্রাকৃতিক দুর্যোগ ক্রমশ চরম আকার ধারণ করছে।
এই অবস্থায় সামনে এল ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাব মর্টালিটি রিপোর্ট। যাতে পরিস্কার জানিয়ে দেওয়া হয়েছে ঝড়, বন্যা এবং গরমের মধ্যে কোন পরিস্থিতি সবচেয়ে বেশি প্রাণ কেড়ে নেবে। যে তালিকায় পড়বে উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশ।
এগুলির মধ্যেও আবার সবচেয়ে করুণ পরিস্থিতি হবে মধ্য ও নিম্ন রোজগারের দেশগুলির যেখানে দারিদ্র রয়েছে। আর সেই তালিকায় নাইজার, বুরকিনা ফাসো, জিবুতির মত দেশগুলির সঙ্গে রয়েছে পাকিস্তানের নামও।
রিপোর্ট বলছে, ২০৫০ সালের মধ্যে পাকিস্তানে গরমের কারণে প্রতি ১ লক্ষ জনে ৫১ জনের প্রাণ যাওয়া বেড়ে যাবে। বলা হচ্ছে পারদ এক অসহ্য স্তরে পৌঁছে যাওয়া সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে পাকিস্তান এবং বুরকিনা ফাসো-র।
পাকিস্তানের অনেক শহরেই এই উত্তাপ বৃদ্ধিতে ভয়ংকর প্রভাব পড়বে। ২০৫০ সালের মধ্যে পাকিস্তানে প্রতিবছর ১ লক্ষের ওপর মানুষের প্রাণ কাড়বে এই চড়তে থাকা পারদ।
এই পরিস্থিতি থেকে নিজেদের বাঁচাতে পাকিস্তানের শহরগুলিকে আর্থিক দিক থেকে আরও শক্তিশালী হতে হবে, যাতে তারা এই গরম থেকে বাঁচার উপায়গুলি কাজে লাগাতে পারে।
অন্যদিকে রিপোর্ট বলছে নাইজার বা বুরকিনা ফাসোতে প্রতি ১ লক্ষ জনে ৬০ জনের জীবন যাওয়া বেড়ে যাবে। জিবুতিতে যা ১ লক্ষে ৫৫ জন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…