SciTech

২০১৫ থেকে ২০২৫, এই ১১ বছরের খতিয়ান গোটা বিশ্বের ঘুম কেড়ে নিল

গত একটা দশক। ২০১৫ সাল থেকে ২০২৫, এই ১১টা বছর যা বিশ্বকে উপহার দিয়েছে তা গোটা বিশ্বের মানুষের হাড় হিম করে দিয়েছে।

এমনিতে ২০১৫ সাল থেকে ২০২৫, গত ১১ বছর ছাড়া আর কিছুই নয়। কিন্তু বিশ্বজুড়ে এই ১১ বছর এক ভয়ংকর অধ্যায়। যা কার্যত রাতের ঘুম কেড়ে নেওয়া জন্য যথেষ্ট।

বিশ্ব আবহাওয়া বিষয়ক সংস্থা ডব্লিউএমও জানিয়েছে পৃথিবীর বুকে সবচেয়ে উষ্ণ ১১টি বছর হল এই ১১ বছর। যা একটানা ২০১৫ থেকে ২০২৫ পর্যন্ত চলেছে। পৃথিবীতে এত উষ্ণ সময়কাল আর কোনও সময় আসেনি।

এই সময়কালের মধ্যেই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী সব ঝড়, তুফান, টাইফুন এসেছে। গরম চরমে উঠেছে। এমন বৃষ্টি হয়েছে যা চারধার ভাসিয়ে দিয়েছে। এমন সব প্রাকৃতিক দুর্যোগ এর আগে দেখা যায়নি।

সমুদ্রের জলের উষ্ণতা রেকর্ড করা শুরু হয়েছিল ১৯৬০ সাল থেকে। দেখা যায় ২০২৫ এমন এক বছর যে বছরে সমুদ্রের জল ২ হাজার মিটার নিচে পর্যন্ত এতটা উত্তপ্ত হয়ে যায় যা আগে কখনও দেখা যায়নি।

রাষ্ট্রসংঘের ডব্লিউএমও সাফ জানিয়েছে যা পরিস্থিতি তাতে আবহাওয়ায় এক ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। এমন কথা এই প্রথম জানাল বিশ্ব আবহাওয়া বিষয়ক সংস্থা।

তাদের মতে, গ্রিন হাউস গ্যাস যে পরিমাণে পৃথিবীতে জমা হয়েছে তাতে তা ৮ লক্ষ বছরের রেকর্ড ছাপিয়ে গেছে। আবহাওয়ার এই পরিস্থিতি বিশ্বের অর্থনীতির ওপরও প্রভাব ফেলবে বলেই মত বিশেষজ্ঞদের। অবিলম্বে এর সুরাহা দরকার বলেও সতর্ক করেছেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *