রাজস্থান, ছবি – সৌজন্যে – ফ্লিকার – @ILRI
ফাগুনের দখিনা বাতাসের মন ভাল করা স্পর্শ উধাও। বরং পারদ চড়ছে। আরও চড়ার পূর্বাভাস রয়েছে বাংলার দক্ষিণভাগে। এখনও চৈত্র মাস আসেনি। তার আগেই গরম কার্যত মাথায় চড়ে নাচতে শুরু করেছে অনেক জায়গায়। বাংলা জুড়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আস্তে আস্তে বাড়ছে উত্তাপও। কিন্তু এর মধ্যেই রাজস্থানের অনেক জায়গায় ৪০ ডিগ্রি পার করেছে তাপমাত্রার পারদ। ঝুনঝুনু জেলার পিলানিতে ৪০.২ ডিগ্রি রেকর্ড হয়েছে পারদ। জ্বলছে সেখানে চারধার।
বারমের ও বালোত্রা-তে গত রবিবারই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল। বিকানের, চুরু, জয়সলমীর, যোধপুর, ফালোধি সব জায়গায় পারদ ৪০ ডিগ্রির দরজায় দাঁড়িয়ে আছে। শুধু পার করার অপেক্ষা।
এই প্রতিটি জায়গাতেই হালকা তাপপ্রবাহ সহ্য করতে হয়েছে বাসিন্দাদের। জয়পুর, উদয়পুর, আজমের এবং কোটা, এই ৪ জায়গাতেও পারদ বেশ চড়া। জয়সলমীর, বারমের এবং বালোত্রাতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ফলে রাজস্থানের একটা বড় অংশ পুড়ছে দহন জ্বালায়।
বেলা বাড়লে এখন থেকেই রাজস্থানের অনেক জায়গায় মানুষের রাস্তায় বার হওয়া কমে যাচ্ছে। সম্ভব হলে বিকেল পর্যন্ত বাড়িতেই থেকে যাচ্ছেন মানুষজন।
এমন অসহ্য গরম যদি মার্চেই সহ্য করতে হয়, তাহলে এখনও তো মার্চের অনেকগুলো দিন, এপ্রিল, মে, জুন মাস বাকি। এদিকে শুধু রাজস্থান বলেই নয়, খোদ দিল্লিতেই পারদ চড়া শুরু হয়েছে। বেলা বাড়লে দিল্লিতেই গরমে টেকা দায় হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…