State

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় কেমন বৃষ্টি, জানাল হাওয়া অফিস

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে শীতের শেষে এবার বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতর কোথায় কোথায় বৃষ্টি হতে পারে তা জানিয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টি হতে পারে। কারণটা অন্য।

বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এবার শীতকালে কোনও বৃষ্টি হয়নি। এমনকি শীতের শেষে বা মাঘের শেষেও বৃষ্টি পায়নি বঙ্গ। অবশেষে ফাল্গুনে বৃষ্টির পূর্বাভাস পাওয়া গেছে।

এই বৃষ্টি দীর্ঘ সময়ের পর হতে পারে। দক্ষিণবঙ্গ জুড়ে অবশ্য বৃষ্টি হবেনা। হাওয়া অফিস জানিয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, ২ মেদিনীপুর এবং দুই ২৪ পরগনা, সোমবার এই ৬ জেলায় বৃষ্টি হতে পারে নিম্নচাপের জেরে। বাকি জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস নেই।

কলকাতায় বৃষ্টি না হলেও মেঘলা আকাশ থাকবে। পরদিন মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, ২ মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলেও এই বৃষ্টি তেমন ঝেঁপে হবেনা। বরং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই।

বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম আরও কিছুটা বাড়তে পারে বলেই পূর্বাভাস। ফলে মার্চ আসার আগেই কিন্তু গরমের দাপট বাড়বে। এখনই অনেক বাড়িতে ফ্যান ঘোরা শুরু হয়ে গেছে।

সোমবার এবং মঙ্গলবার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ৩ জেলায়। এই ৩ জেলা হল দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি। তবে এখানে বৃষ্টির কারণ বঙ্গোপসাগরের নিম্নচাপ নয়। বরং উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও বাকি জেলাগুলিতে কোনও বৃষ্টির পূর্বাভাস নেই।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026