National

নিম্নচাপের সাঁড়াশি হানা, বর্ষার মুখে জেগে উঠছে দেশের ২ সাগর

পশ্চিমবঙ্গের উত্তরভাগে বৃষ্টি হচ্ছে। দক্ষিণভাগেও চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। আকাশের মুখ ভার। নিম্নচাপের সাঁড়াশি হানায় এবার বিদ্ধ হবে ভারতের পূর্ব ও পশ্চিম।

ভারতে বর্ষা আগেই প্রবেশ করছে বলে পূর্বাভাস। তারমধ্যেই পরিস্থিতি আরও জটিল আকার নিল দেশের ২ সাগরে ২ নিম্নচাপের ভ্রুকুটিতে। একদিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। যার জেরে আগামী সপ্তাহে ভাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ রাজ্যের দক্ষিণভাগে। বিশেষত উপকূলীয় জেলাগুলিতে।

যদিও এরমধ্যেই দক্ষিণবঙ্গে আকাশের মুখ ভার। বৃষ্টির হচ্ছে বিক্ষিপ্তভাবে। পারদও অনেকটাই নামিয়ে দিয়েছে এই আবহাওয়া। জ্যৈষ্ঠের অসহ্য গরম সেভাবে ছেঁকা দিচ্ছেনা। কিছুদিন ধরে একটা ভ্যাপসা গরম থেকেও কিছুটা রেহাই মিলেছে।

বঙ্গোপসাগরে যখন একটি নিম্নচাপ আগামী মঙ্গলবারের মধ্যে জমাট বাঁধতে পারে বলে মনে করছেন আবহবিদেরা, সেখানে পিছিয়ে নেই আরবসাগরও। আরবসাগরে সাধারণত নিম্নচাপের এত ঘনঘটা দেখতে পাওয়া যায়না। তবে বদলের আবহাওয়া সেখানেও নিম্নচাপের সৃষ্টি করছে।

আরবসাগরের মধ্য পূর্ব অংশে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা অবস্থান করছে গোয়া ও কোঙ্কণ উপকূলের কাছে। তবে তা ক্রমশ গুজরাটের ওপর প্রভাব ফেলা শুরু করতে চলেছে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

শনিবার থেকেই গুজরাটের উপকূলে প্রবল ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে। আগামী ৩-৪ দিনে দক্ষিণ গুজরাট, কোঙ্কণ ও গোয়ায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়ার গতি ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে।

ফলে আরবসাগরও উত্তাল হচ্ছে। প্রায় একই সময়ে ভারতের পূর্বের বঙ্গোপসাগর ও পশ্চিমের আরবসাগরে তৈরি হওয়া ২টি নিম্নচাপ প্রবল বৃষ্টির পূর্বাভাসই দিচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026