বৃষ্টি ভেজা অমৃতসর, ছবি - আইএএনএস
পশ্চিমবঙ্গের উত্তরভাগ ভাল বৃষ্টি পেলেও দক্ষিণভাগ তুলনায় অনেকটাই কম বৃষ্টি পেয়েছে। কার্যত বর্ষার ঘাটতি রয়েছে রাজ্যের দক্ষিণভাগে। এরমধ্যেই মৌসম ভবন জানিয়ে দিল পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশ ভাল বৃষ্টি পেতে চলেছে। ৩ দিন ভাল বৃষ্টির পূর্বাভাস আপাতত পাওয়া গিয়েছে।
পশ্চিমবঙ্গের হিমালয় লাগোয়া জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যা শুক্রবার থেকে রবিবার পর্যন্ত চলবে। আবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গও ভাল বৃষ্টি পেতে চলেছে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে মাঝারি বৃষ্টিরই পূর্বাভাস রয়েছে। তবে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হবে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মূলত বৃষ্টি হবে ২ দিন। শনি ও রবিবার এই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যে তালিকায় কলকাতাও রয়েছে। প্রসঙ্গত শুক্রবার রাতেও কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় ভাল বৃষ্টি হয়েছে।
উত্তরাখণ্ড, বিহার, সিকিম, অসম, অরুণাচল প্রদেশ ও মেঘালয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যেহেতু সিকিম, অসমে ভারী বৃষ্টি হতে পারে তাই তার আঁচ পড়বে রাজ্যের উত্তর অংশে হিমালয় লাগোয়া জেলাগুলিতে।
বাকি ভারতে অবশ্য আপাতত ১ সপ্তাহের একটি বিরতি নিয়েছে বৃষ্টি। হালকা বৃষ্টি অনেক জায়গাতেই হতে পারে। তবে প্রবল বৃষ্টির পূর্বাভাস ভারতের বাকি অংশে নেই।
তবে তা ১ সপ্তাহের জন্যই। তারপর ফের বর্ষার নতুন অধ্যায় শুরু হবে। তখন ফের ভারতের বিভিন্ন কোণা প্রবল বর্ষণের শিকার হবে। তবে তার আগে আপাতত ১ সপ্তাহের বিরতি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…