Kolkata

কনকনে ঠান্ডায় কাঁপছে শহর থেকে গ্রাম, কবে থেকে চড়বে পারদ, মিলল পূর্বাভাস

হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে গোটা বাংলা। কলকাতা থেকে অন্যান্য জেলা, ঠান্ডার কামড় অব্যাহত। এই ঠান্ডার দাপট কবে থেকে কমবে তার পূর্বাভাস মিলল।

রাজধানী দিল্লিতে পারদ পৌঁছে গেছে ১ ডিগ্রির ঘরে। রাজস্থানের অনেক জায়গায় পারদ শূন্য ডিগ্রি। গোটা উত্তর ভারত ঠকঠক করে কাঁপছে। সঙ্গে সেখানে আবার বিস্তীর্ণ এলাকা জুড়ে কুয়াশার দাপট। ঠান্ডায় কানপুরে রক্তচাপ বেড়ে গিয়ে মৃত্যু হয়েছে ২৫ জনের।

শহর থেকে গ্রাম সর্বত্র প্রবল ঠান্ডায় গৃহবন্দি অনেকে। খুব দরকার না পড়লে বাইরে বার হচ্ছেন না মানুষজন। পশ্চিমবঙ্গেও ঠান্ডার দাপট হাড়ে হাড়ে মালুম পাচ্ছেন সকলে।

শহর থেকে গ্রাম এখানেও কাঁপুনি ধরাচ্ছে ঠান্ডা। ভর দুপুর বাদ দিলে রোদে দাঁড়িয়েও ঠান্ডা কমছে না। ইতিমধ্যেই কলকাতার পারদ ১০-এর ঘরে নেমেছে।

এখনও তা ১১ বা ১২ ডিগ্রির ঘরেই ঘোরাফেরা করছে। রাজ্যের অধিকাংশ জায়গায় পারদ এখন ডিগ্রির হিসাবে ১ অঙ্কের ঘরে ঘোরাফেরা করছে।

রাজ্যে এই পারদ পতন নিয়ে অনেক অভিযোগ, ক্ষোভ জমাট বেঁধেছিল মানুষের মনে। ডিসেম্বরের শেষেও ছিলনা ঠান্ডার পরশ। কিন্তু জানুয়ারিতে পা দিতেই বদলে গেল আবহাওয়া। মাত্র ২ দিনের ব্যবধানে কনকনে ঠান্ডার চাদরে ঢাকা পড়ে যায় গোটা রাজ্য।

সেই ঠান্ডা এখনও অব্যাহত। আবহাওয়া দফতর জানাচ্ছে এখনও ২ থেকে ৩ দিন এমন কনকনে ভাব বজায় থাকবে। তারপর থেকে পারদ সামান্য চড়বে ঠিকই, তবে ঠান্ডা উধাও হচ্ছেনা। ঠান্ডা এখনও জানুয়ারির অনেকগুলো দিনই বজায় থাকবে।

পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শৈত্যপ্রবাহ না হলেও প্রায় একই পরিস্থিতি বজায় রয়েছে। রাজ্য জুড়েই ঠান্ডা হাড় কাঁপিয়ে দিচ্ছে।

এ রাজ্যের একটা বড় অংশেই ঠান্ডা ক্ষণিকের অতিথি হয়ে বছরের মাত্র কটা দিন বেড়াতে আসে। বাকি বছরটা হয় বর্ষা নয়তো প্যাচপ্যাচে গরমে কাটাতে হয়। তাই এই কটা দিনে ঠান্ডা যতই জবুথবু করে দিক না কেন, অনেকেই বেশ তারিয়ে উপভোগ করছেন এই শীতল পরশ।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026