National

এপ্রিলে কেমন গরম সহ্য করতে হবে, বৃষ্টিই বা কেমন হবে, জানাল আবহাওয়া দফতর

এপ্রিল মাস শুরু হয়েছে। গ্রীষ্মের দাবদাহের জন্য বিখ্যাত এপ্রিল ও মে মাস। এপ্রিলে কোথাকার মানুষকে কেমন গরম সহ্য করতে হবে তা জানিয়ে দিল আবহাওয়া দফতর।

চৈত্র শেষের দিকে এগোচ্ছে। তবে চৈত্রেই গরমের আঁচ হাড়েহাড়ে টের পাচ্ছেন সকলে। অনেকেই বলছেন চৈত্রেই যদি এমন অবস্থা তাহলে বৈশাখ, জ্যৈষ্ঠে কি হবে!

সারা দেশে মূলত গরমের দাপট থাকে এপ্রিল ও মে মাসে। তারপর ধীরে ধীরে বর্ষা নামে। তার আগে এখন সবে এপ্রিল শুরু হয়েছে। আর এপ্রিলের শুরুতেই কোথাকার মানুষকে কেমন গরম সহ্য করতে হবে তা পরিস্কার করে দিল আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানাচ্ছে, এপ্রিল জুড়ে স্বাভাবিক বা স্বাভাবিকের চেয়ে বেশি গরম সহ্য করতে হবে দেশের উত্তর পশ্চিম ভাগ, মধ্য ভাগ ও উত্তরপূর্ব ভারতের কিছু অংশে।

উত্তর পশ্চিম ও মধ্য ভারতে ২ দফায় তাপপ্রবাহ ইতিমধ্যেই হয়ে গেছে। আরও তাপপ্রবাহের জন্য এখানকার মানুষের তৈরি থাকা ভাল।

অন্যদিকে স্বাভাবিকের চেয়ে কম গরম পাবেন মধ্যভারতের পূর্ব ভাগ, উত্তরপূর্ব ভারতের দক্ষিণ ভাগ, দক্ষিণ ভারতের দক্ষিণ ভাগ এবং সমুদ্র উপকূলবর্তী দক্ষিণ ভারতের মানুষজন। যা অবশ্যই তাঁদের জন্য সুখের খবর।

সবে শেষ হওয়া মার্চ মাসে কিছু সমুদ্রতীরবর্তী এলাকা বাদ দিলে বাকি ভারতে সামান্যই বৃষ্টিপাত হয়েছে। যা মার্চে যে পরিমাণ বৃষ্টি হয়ে থাকে তার চেয়ে অনেকটাই কম।

তবে মার্চের মত হাল এপ্রিলে হবেনা বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর জানিয়েছে, এপ্রিলে স্বাভাবিক বৃষ্টিপাতই পাবে দেশের সিংহভাগ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

কন্যা রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

তুলা রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

তুলা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃশ্চিক রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

ধনু রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মকর রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কুম্ভ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026