প্রবল ঠান্ডায় পোষ্য সমেত উষ্ণতার খোঁজ, ছবি - আইএএনএস
প্রায় ১ সপ্তাহ বৃষ্টি, মেঘ আর জোলো ঠান্ডায় কাটানোর পর গত রবিবার থেকে ফের তরতর করে নামতে শুরু করেছে পারদ। কেটেছে পশ্চিমী ঝঞ্ঝার দাপট। ফলে বাতাস থেকে বিদায় নিয়েছে জলীয় বাষ্প।
রবিবার থেকে শুকনো আবহাওয়া বিরাজ করছে। সঙ্গে হুহু করে বইছে উত্তুরে হাওয়া। ঝলমলে রোদও ওঠে রবিবার। যার হাত ধরে পারদ পতন শুরু হয়েছে রাজ্যে।
কলকাতায় গত একদিনের ব্যবধানে পারদ নেমেছে ৩ ডিগ্রি। এক লাফে ১২.৪ ডিগ্রিতে ঠেকেছে পারদ। যার হাত ধরে ঠান্ডায় কাঁপছে শহর। একইভাবে পারদ নেমেছে দক্ষিণবঙ্গ জুড়ে।
আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিনে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। ফলে ঝলমলে রোদ থাকবে। যার হাত ধরে উত্তুরে হাওয়াও বাধাহীনভাবে ঢুকবে। নিয়ে ঢুকবে কনকনে ঠান্ডা বাতাস। যা আদপে পারদকে উপরে চড়তে দেবে না।
সোমবারও কলকাতার পারদ ১২ ডিগ্রির আশপাশেই থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতায় ১২ থাকলে ধরেই নেওয়া হয় আশপাশের জেলাগুলিতে পারদ কমপক্ষে ১ ডিগ্রি কম থাকবে।
মাঘের শুরুতেই শীতের জাঁকিয়ে ব্যাটিংয়ে খুশি বঙ্গবাসী। কারণ মাঘ পড়ে গেল মানে এটা মনেই করা হয় যে আর কিছুদিনই থাকবে এই ঠান্ডার পরশ। তারপর ফের শুরু হয়ে যাবে গরমের ব্যাটিং।
মাঝে অবশ্য বসন্ত কিছুটা নির্মল পরিবেশ উপহার দেবে। কিন্তু এ রাজ্যে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই পারদ চড়তে শুরু করে দেয়।
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…