প্রায় লকডাউনে বৃষ্টি ভেজা কলকাতা, ছবি - আইএএনএস
মন ভাল করা মেঘে ঢাকা সকালে ঘুম ভাঙল কলকাতা সহ তার আশপাশের কয়েকটি জেলার মানুষের। ভোরে কয়েক পশলা বৃষ্টিও হয়। ঘন মেঘে ঢাকা আকাশে মাঝেমধ্যেই ঝলকে উঠেছে বিদ্যুৎ। গুড়গুড় করেছে আকাশ।
যশ যাওয়ার পর ফের গরমটা টের পেতে শুরু করেছিলেন সকলে। আর ঠিক তখনই সোমবারের ভোরটা একদম বদলে দিল এই মেঘে ঢাকা পরিবেশ।
আবহাওয়া দফতর সোমবার সকালে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেয়। সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি।
বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা ও তার আশপাশের অন্য জেলাগুলিতেও। দক্ষিণবঙ্গের ওপর মেঘের আস্তরণ রয়েছে। ফলে বৃষ্টির পরিবেশ তৈরি। বৃষ্টি শুরুও হয় সকাল থেকে।
মৌসম ভবনের পূর্বাভাস হল এদিনই দেশে প্রবেশ করছে বর্ষা। তবে কেরালা দিয়ে বর্ষার প্রবেশ হলেও পশ্চিমবঙ্গে বর্ষা আসতে আরও কিছুটা সময় লাগে।
তাহলে কী প্রাক বর্ষার বৃষ্টি শুরু হল? এ প্রশ্ন করছেন অনেকেই। তবে সব মিলিয়ে সোমবারের সকালে মেঘে ঢাকা আকাশে মনোরম পরিবেশ উপভোগ করেছেন অনেকেই।
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…