SciTech

বাজ পড়ার আগে মোবাইলে আসবে অ্যালার্ট

বাজ পড়ে বহু মানুষের প্রাণ যায়। তা রুখতে আপাতত দেশের একটি রাজ্য উদ্যোগ নিল।

বর্তমানে বাজ পড়া বেড়েছে। কেন বেড়েছে তা এখনও বিজ্ঞানীদের কাছে পরিস্কার নয়। কিন্তু যেটা বাস্তব সেটা হল বাজ পড়ে বহু মানুষের প্রাণহানি হচ্ছে। উত্তরপ্রদেশে সেই সংখ্যাটা সবচেয়ে বেশি।

তাই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই বাজ পড়ে প্রাণহানি কি করে আটকানো যায় তা নিয়ে একটি নির্দিষ্ট বন্দোবস্ত তৈরির নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ মেনেই তৈরি হচ্ছে নতুন ব্যবস্থা।

কী ব্যবস্থা হচ্ছে? সরকারি ওয়েবসাইটের সঙ্গে ভারতীয় আবহাওয়া দফতরের সরাসরি যোগাযোগ তৈরি করা হচ্ছে। আবহাওয়া দফতর এখন ৩-৪ দিন আগেই পূর্বাভাস দিতে পারছে যে কোথায় কোথায় বাজ পড়ার সম্ভাবনা রয়েছে। আর কোথাও বজ্রপাত শুরুর ২-৩ ঘণ্টা আগে তো আবহাওয়া দফতর নির্দিষ্ট করেই বলে দিতে পারছে যে কোথায় কোথায় বাজ পড়বে।

আবহাওয়া দফতরের সেই পূর্বাভাস চলে আসবে সরাসরি উত্তরপ্রদেশ সরকারের রিলিফ ডিপার্টমেন্টের ওয়েবসাইটে। ওয়েবসাইট থেকে সেই সতর্কবার্তা কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যাবে রাজ্যের মানুষের মোবাইলে।

যা দেখে মানুষ আগেভাগে সতর্ক হতে পারবেন। বাজ থেকে বাঁচতে যা করা দরকার তা করার জন্য হাতে কিছুটা সময় পাবেন। আপাতত এই ব্যবস্থা চালুর জন্য প্রযুক্তিগত যে ব্যবস্থা দরকার তার ওপর কাজ চলছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026