National

ঝমঝমিয়ে বৃষ্টি, দেশে পা রাখল বর্ষা

একদম নিয়ম মেনে সোমবার দেশে প্রবেশ করল বর্ষা। এবার বর্ষায় স্বাভাবিক বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

নয়াদিল্লি : প্রথমে বর্ষা ভারতে প্রবেশ করতে ৫ দিন দেরি হওয়ার কথা জানালেও পরে আবহাওয়া দফতর জানায় অবস্থা বদলেছে। বর্ষা ভারতে প্রবেশ করছে একদম প্রথা মেনে। দেশে বর্ষার প্রবেশদ্বার হল কেরালা। কেরালা দিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতে প্রবেশ করে। চিরাচরিত নিয়ম মেনে বলতে গেলে ভারতে বর্ষা প্রবেশ করে ১ জুন। তবে তা প্রতিবছর মেলে না। এবার কিন্তু খাতায় কলমে নিয়ম মেনে বর্ষা প্রবেশ করল কেরালায়।

সোমবার সকাল থেকেই কেরালার বিভিন্ন এলাকায় ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়ার দাপট। উপকূলীয় এলাকায় বৃষ্টি ও ঝড়ের দাপট বেশি থাকবে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কেরালায় বর্ষা ঢোকার পর তা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। পশ্চিমবঙ্গে আবার বর্ষা প্রবেশের খাতায় কলমে দিন হল ৮ জুন। অবশ্য ওইদিনই রাজ্যে আনুষ্ঠানিকভাবে বর্ষা ঢুকবে কিনা সেটা দেখার।

কেরালায় গত ৪ বছরে ২০১৬ সালে এবং ২০১৯ সালে ৮ জুন বর্ষা প্রবেশ করে। অর্থাৎ অনেকটা দেরিতে। আবার ২০১৭ সালে ৩০ মে এবং ২০১৮ সালে ২৯ মে কেরালায় বর্ষা প্রবেশ করে। সেটা আবার ছিল সময়ের আগেই প্রবেশ। এবার সঠিক সময়ে কেরালায় ঢুকল বর্ষা। কিন্তু কেন? আবহাওয়া দফতর জানাচ্ছে আরব সাগরের ওপর তৈরি হওয়া ঘূর্ণিঝড় নিসর্গ কেরালায় সঠিক সময়ে বর্ষাকে প্রবেশ করার উপযুক্ত পরিস্থিতি তৈরি করে দিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026