রাজ্যে প্রাক বর্ষার বৃষ্টি শুরু

রাজ্যে শুরু হয়ে গেল প্রাক বর্ষার বৃষ্টি। রবিবারের পর সোমবারও সকাল থেকে আকাশের মুখ ভার। বৃষ্টি খুব একটা না হলেও আকাশ ছেয়ে আছে মেঘের চাদরে। ফলে পড়েছে তাপমাত্রার পারদ। কমেছে আর্দ্রতা। ফলে অস্বস্তিকর ঘাম থেকে রেহাই মিলেছে শহরবাসীর। আবহাওয়া দফতর জানাচ্ছে, কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের ওপর একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। যার জেরেই রবিবার থেকে মুখ ঢেকেছে আকাশ। বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ফলে রাজ্যে বর্ষা ঢুকল বলে। গত শনিবার তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছোঁয়ার পর মাত্র দুদিনের ব্যবধানে গরম অনেকটা কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কলকাতা সহ রাজ্যবাসী।

News Desk

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026