SciTech

ঈশ্বরের মাথা গলছে, আদিবাসীদের বিশ্বাসে ধাক্কা

একটা বিশ্বাস। একটা সংস্কৃতি। যুগ যুগ ধরে বরফে ঢাকা পাহাড়ের উপত্যকায় বহু আদিবাসীর বসবাস। তাঁদের অনেকের বিশ্বাস জড়িয়ে থাকে প্রকৃতির সঙ্গে।

ঈশ্বরের মাথা গলে যাচ্ছে। ক্রমশ তা গলে জল হয়ে যাচ্ছে। কেন এমন হচ্ছে? তাঁরা বোঝেন না। তাঁদের কারও মনে হচ্ছে এ এক অভিশাপ! অভিশাপেই ক্রমশ বিলীন হয়ে যাচ্ছে ঈশ্বরের মাথা।

আসলে বিশ্বের বিভিন্ন ক্রান্তীয় অঞ্চলে এমন অনেক আদিবাসী থাকেন যাঁরা বিশ্বাস করেন উপত্যকার ঢাল হল ঈশ্বরের হাত-পা। আর পাহাড়ের মাথায় শ্বেতশুভ্র হিমবাহ হল আসলে ঈশ্বরের মাথা। তাঁরা এই ঈশ্বরকে পুজো করেন।

এটা একটা বিশ্বাস। একটা সংস্কৃতি। যুগ যুগ ধরে সাদা বরফে ঢাকা পাহাড়ের জঙ্গলঘেরা উপত্যকায় বহু আদিবাসী বসবাস করছেন। তাঁদের অনেকের বিশ্বাস জড়িয়ে থাকে প্রকৃতির সঙ্গে।

প্রাকৃতিক বিষয় তাঁদের কাছে ঈশ্বরসম। প্রকৃতিকেই নানা রূপে পুজো করেন তাঁরা। ক্রান্তীয় অঞ্চলের হিমবাহ গলে যাচ্ছে। ফলে তা ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। যা আদিবাসীদের বিশ্বাসে ধাক্কা দিতে শুরু করেছে।

গবেষকরা বলছেন হিমালয় থেকে আন্দিজের মধ্যবর্তী ক্রান্তীয় এলাকার সব হিমবাহই আগামী ১০ বছরের মধ্যে গলে শেষ হয়ে যাবে। যারমধ্যে প্রশান্ত মহাসাগরীয় এলাকার বিভিন্ন দ্বীপের হিমবাহ যেমন রয়েছে তেমনই এশিয়ার ইন্দোনেশিয়ার হিমবাহ বা দক্ষিণ আমেরিকার পেরু বা তানজানিয়ার হিমবাহ, সবই গলছে প্রবল গতিতে। যা কেবল প্রকৃতির ক্ষতিই নয়, একটা চিরাচরিত সংস্কৃতির ওপরও কুঠারাঘাত বলে মনে করছেন বিজ্ঞানীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026