আমেরিকায় স্বামী বিবেকানন্দের মূর্তি, ছবি - আইএএনএস
মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটলের অন্যতম ব্যস্ত জায়গা ওয়েস্ট লেক স্কোয়ার। যেখানে প্রতিদিন বহু মানুষ ভিড় জমান। এই বিশাল ফাঁকা চত্বরটির আশপাশে রয়েছে অনেক অফিস। যার মধ্যে অ্যামাজন সংস্থার প্রধান কার্যালয় থেকে শুরু করে রয়েছে সিয়াটল কনভেনশন সেন্টার, সিয়াটল সেন্টার মোনোরেল সহ অনেক গুরুত্বপূর্ণ অফিস।
এখানেই আবরণ উন্মোচন করা হল স্বামী বিবেকানন্দের একটি প্রমাণ মাপের মূর্তির। মূর্তিটি ব্রোঞ্জের তৈরি। যৌথভাবে স্বামী বিবেকানন্দের এই মূর্তির আবরণ উন্মোচন করেন সিয়াটলের মেয়র কেটি উইলসন এবং সিয়াটলে কর্মরত ভারতীয় কনসাল জেনারেল প্রকাশ গুপ্তা।
প্রসঙ্গত ওয়েস্ট লেক স্কোয়ার এমন এক জায়গায় যেখানে প্রতিদিন প্রায় ৪ লক্ষ মানুষ আসাযাওয়া করেন। সেখানে এই মূর্তি অবশ্যই বহু মানুষের নজর কাড়বে।
এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও নগর প্রশাসন স্বামী বিবেকানন্দের কোনও মূর্তি প্রতিষ্ঠা করল। ফলে এদিক থেকে এটা ঐতিহাসিক। বাঙালির জন্য গর্বের দিন। বলাই বাহুল্য যে বাঙালির মনে এই মূর্তি স্থাপন আলাদাই গুরুত্ব রাখে।
এই মূর্তি স্থাপন ভারতের সঙ্গে মার্কিন মুলুক সহ সিয়াটল শহরের সাংস্কৃতিক মেলবন্ধন আরও মজবুত করল। ২ দেশের সাংস্কৃতিক কূটনীতি আরও শক্ত ভিতের ওপর দাঁড়াল।
মূর্তিটি তৈরি করেছেন ভারতীয় শিল্পী নরেশ কুমার কুমাওয়াত। যিনি বিশ্বের ৮০টি দেশে প্রায় ৬০০টির ওপর এমন মূর্তি তৈরি করেছেন। স্বামীজির এই মূর্তি ভারতের দার্শনিক পরম্পরাকে বিশ্বের দরবারে আরও একবার তুলে ধরল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
সেলেব্রিটি আশা ভোঁসলেকে তো সকলে চেনেন। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি কেমন ছিলেন। সেকথা অকপটে জানালেন…
বছরের খুব কম দিনের জন্যই অমরনাথ যাত্রার সুযোগ পান ভক্তরা। সেই অমরনাথ যাত্রা এ বছর…
১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত মেষ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…
১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত বৃষ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…
১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত মিথুন রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…
১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত কর্কট রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…