World

পুণ্যস্নান নয়, সম্পূর্ণ অন্য কারণে বরফ ঠান্ডা জলে ডুব দিলেন ৫ হাজার মানুষ

সামনে মকরসংক্রান্তি। এ সময় পুণ্যস্নান করেন অনেকে। তবে বরফ ঠান্ডা জলে ৫ হাজার মানুষ একসঙ্গে নেমে যে ডুব দিলেন তার কারণ একদম অন্য।

নতুন বছরের শুরুতেও অনেকে নদী বা সাগরে পুণ্যস্নান করে থাকেন। আর মকরসংক্রান্তির সময় তো দেশজুড়েই চলে পুণ্যস্নান। এসব স্নানে যেমন অনেক মানুষ একসঙ্গে কোনও নদী বা সাগরের বিশেষ স্থানে ডুব দেন, ৫ হাজার মানুষের নতুন বছরের শুরুতেই একসঙ্গে বরফ ঠান্ডা জলে স্নান করতে নামাটা ঠিক তেমন ছিলনা। বরং এ পুণ্যস্নান একটু অন্য লক্ষ্যে।

এই স্নানে ছিল শর্ত। ১ মিনিট বরফ ঠান্ডা জলে থাকতে হবে সকলকে। গায়ে কোনও স্নানের বিশেষ পোশাক থাকা চলবে না। যা ঠান্ডা জল থেকে রক্ষা পাওয়ার জন্য পরে থাকেন অনেকে। কার্যত খালি গায়েই নামা। মহিলাদের ক্ষেত্রে সাধারণ সাঁতারের পোশাক। কেউ কেউ বিকিনিতেও জলে নামেন।

শর্ত আরও ছিল। একটি সাইরেন বাজার সঙ্গে সঙ্গে সকলকে একসঙ্গে জলে নেমে পড়তে হবে। দ্রুত এগিয়ে কোমর জলে চলে যেতে হবে। তারপর সেখানে স্নান। ১ মিনিট ওই বরফ শীতল জলে থাকতেই হবে। আগে ওঠা যাবেনা। ১ মিনিট পর সাইরেন বাজার সঙ্গে সঙ্গে জল থেকে উঠে আসতে হবে সকলকে।

এই সব শর্ত মেনে ওয়াশিংটনের বার্চ বে-তে বরফ জলে নেমে পড়েন ৫ হাজার মানুষ। যদিও সঠিক সংখ্যাটা এখনও পরিস্কার নয়। তার চেয়ে কিছু বেশিও হতে পারে। এঁরা সকলেই ওই ঠান্ডা জলে নামতে রাজি হন একটা রেকর্ড গড়ার লক্ষ্যে।

এমন বরফ জলে নামাটা পোলার বেয়ার ডিপ নামে পরিচিত। নরওয়েতে ৩ হাজারের কিছু বেশি মানুষ একসঙ্গে এই পোলার বেয়ার ডিপ-এ অংশ নেন। সেটাই ছিল এতদিন রেকর্ড। এবার সেই রেকর্ড গেল ভেঙে।

২০২৬ সালের প্রথমে ওয়াশিংটনের বার্চ বে-তে এই ৫ হাজার নারী পুরুষের একসঙ্গে বরফ জলে নেমে পড়া এবং সেখানে ১ মিনিট কাটিয়ে উঠে আসার পর রেকর্ড এখন ওয়াশিংটনের হাতে।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026