World

রাস্তা দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দিল দেড় কোটি মৌমাছি

মৌমাছির হামলা থেকে দূরে থাকতে চান সকলেই। মৌমাছির একটা হুল যন্ত্রণার কারণ হয়। সেই মৌমাছির সংখ্যা যদি দেড় কোটি হয়, তাহলে তো চিন্তার কারণ বটেই।

মৌমাছি ১টা ২টো নিয়ে বড় একটা কেউ চিন্তা করেননা। কিন্তু যখন সেই সংখ্যাটা প্রায় দেড় কোটি হয় তখন তো ভয়ের কারণ বটেই। সেই প্রায় দেড় কোটি মৌমাছি একসঙ্গে ছড়িয়ে পড়ল একটি রাস্তার ওপর।

রাস্তার একটা অংশ ও তার চারধার মুহুর্তে চলে গেল মৌমাছিদের দখলে। সংখ্যায় তারা এত বেশি যে আকাশ ঝাপসা হয়ে গিয়েছিল। এত সংখ্যক মৌমাছি একসঙ্গে একটা ছোট জায়গায় উড়তে থাকাটা যে কোনও মানুষের জন্যই ভাল নয় তা বলার অপেক্ষা রাখে না।

তাই মৌমাছিদের এই হামলার কথা জানার পরই ওই রাস্তা ধরে গাড়ি যাতায়াত বন্ধ করে দেয় প্রশাসন। সাধারণ মানুষকেও ওই রাস্তার ধারে যেতে নিষেধ করা হয়। ২৪ জন মৌমাছি প্রতিপালক বিশেষজ্ঞকে সেখানে পাঠানো হয় মৌমাছিদের নিয়ন্ত্রণ করার জন্য।

২৪ ঘণ্টার জন্য রাস্তা বন্ধ করার একটাই কারণ। মৌমাছিরা যাতে তাদের ঘরে ফিরে যেতে পারে। একটি ট্রাক উল্টে এই অবস্থার সৃষ্টি হয়। ওই ট্রাকে প্রায় ৭০ হাজার পাউন্ডের মৌচাক নিয়ে যাওয়া হচ্ছিল। অনেকগুলি মৌমাছির চাক ছিল তাতে।

ট্রাকটি হাইওয়েতে উল্টে যেতেই মৌমাছিরা চাক ছেড়ে ছড়িয়ে পড়ে সর্বত্র। কিন্তু তাদের স্বভাব হল তারা একসময় তাদের মৌচাক খুঁজে রানি মৌমাছির কাছে ফিরে যায়। এক্ষেত্রে তাই তাদের ফেরার সময় দিয়েছিল প্রশাসন।

দেখা যায় পরদিন ভোরের মধ্যে অনেক মৌমাছিই তার চাক খুঁজে তাতে ফিরে গেছে। আর যারা যেতে পারেনি বিশেষজ্ঞদের মতে তারা ওই জায়গায় একত্রে তাদের একটি নতুন কলোনি তৈরি করে নেবে।

সেখানেই মৌচাক তৈরি করে ফেলবে। যেখানে ঘটনাটি ঘটে সেই জায়গায় মৌমাছিদের টিকে যেতে সমস্যা হবেনা। ঘটনাটি ঘটেছে আমেরিকার ওয়াশিংটনের কানাডার সীমান্তের কাছে।

News Desk

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

সিংহ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026